Thursday, April 23, 2026

ভোটের আগেই কলকাতার নগরপাল হতে চলেছেন বিনীত গোয়েল

Date:

Share post:

অনুজ শর্মার পর কলকাতার নতুন পুলিস কমিশনার হতে চলেছেন বিনীত গোয়েল। সব কিছু ঠিক থাকলে ২০২১-এর
শুরুতেই নগরপাল হবেন গোয়েল। একুশের বিধানসভা নির্বাচনের আগেই এই রদবদল সেরে ফেলতে চায় রাজ্য সরকার। স্বরাষ্ট্র দপ্তরের এক বিশেষ সূত্রে এই খবর জানা গিয়েছে।

আরও পড়ুন : জুনিয়র মির্ধার মৃত্যুর ঘটনায় এক ক্লাবকর্তার প্রাক্তন পুত্রবধূকে জেরা CBI-এর

বর্তমানে রাজ্য পুলিসের ADG-STF পদে আছেন বিনীত গোয়েল৷ রাজ্য সরকারের অত্যন্ত ‘আস্থাভাজন’ বলেই তিনি সংশ্লিষ্ট মহলে পরিচিত। রাজস্থানের বিনীত গোয়েল খড়্গপুর আইআইটির প্রাক্তনী। ১৯৯৪ ব্যাচের বিনীত গোয়েল কিছুদিন আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরক্ষার দায়িত্ব সামলেছেন। বিধানসভা ভোটের মুখে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব থেকে সরিয়ে তাঁকে সরাসরি কলকাতার নগরপাল পদে বসালে বিতর্কের সম্ভাবনা ছিলো৷ সূত্রের খবর, ওই বিতর্ক এড়াতেই চলতি বছরের সেপ্টেম্বরে সেই দায়িত্ব থেকে বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়া হয়।

কলকাতা পুলিসের কমিশনার পদের লড়াইয়ে ADG পদমর্যাদার প্রায় দেড় ডজন আইপিএসকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে রয়েছেন বিনীত গোয়েল। এই লড়াইয়ে রিজওয়ানুর কাণ্ডে নাম থাকা এক আইপিএস অফিসারও ছিলেন। কিন্তু ওই অফিসারকে নগরপাল পদে আনা হলে ভোটারদের মধ্যে বিরূপ প্রভাব পড়তে পারে৷ তাই শেষ মুহূর্তে তাঁর নাম বাতিল করা হয়েছে৷ প্রশাসন খতিয়ে দেখেছে, কোনও বিতর্কে নাম না জড়ানো বিনীত গোয়েলের ভাবমূর্তি অনেকটাই পরিচ্ছন্ন। কলকাতা পুলিসের ডিসি থেকে অতিরিক্ত পুলিস কমিশনারের মতো সব পদে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে বিনীত গোয়েলের।

Related articles

ভোটের বঙ্গে চড়ছে পারদ, উর্ধ্বমুখী উষ্ণতায় হাঁসফাঁস দশা দক্ষিণবঙ্গে!

রাজ্যে আজ প্রথম দফার নির্বাচন (West Bengal Election)। গণতান্ত্রিক উৎসবের দিনেই চোখ রাঙাচ্ছে প্রকৃতি (Weather update)। একদিকে দক্ষিণবঙ্গের...

প্রথম দফা নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, পরিস্থিতির দিকে নজর তৃণমূলের শীর্ষ নেতৃত্বের

বৃহস্পতিবার সকাল সাতটা থেকে রাজ্যের ১৫২ টি বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে প্রথম দফার ভোট উৎসব। সময় যত গড়িয়েছে...

বাংলার বিধানসভা ভোট দেখতে রাজ্যে ১৭ দেশের প্রতিনিধি দল

বাংলার বিধানসভা নির্বাচনের আবহে এবার আন্তর্জাতিক নজরদারি। বাংলার বিধানসভা ভোট খতিয়ে দেখবেন জাতীয় নির্বাচন কমিশনের(Election Commission) বিদেশি 'অতিথি'...

নির্বাচনী প্রচারে আজ ভবানীপুর-যাদবপুরে মমতা, মেটিয়াবুরুজে জনসভা অভিষেকের

আজ বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় সকাল থেকে চলছে ভোটগ্রহণ পর্ব। একদিকে যেমন ১৫২ টি কেন্দ্রের দিকে নজর...