Thursday, June 25, 2026

ফিট রোহিত, ক’টি টেস্ট খেলতে পারবেন? জেনে নিন

Date:

Share post:

ফিটনেস টেস্টে পাশ করলেন ‘হিট ম্যান’ রোহিত শর্মা। শুক্রবার বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ)-তে ফিটনেস পরীক্ষা দিলেন রোহিত। পরীক্ষা নিলেন এনসিএ প্রধান রাহুল দ্রাবিড়, বোর্ডের চিকিৎসক, ফিজিও, ট্রেনাররা। ফিটনেস টেস্টে যথেষ্টি চাঙ্গা লেগেছে টিম ইন্ডিয়ার হিটম্যান। ফিট হয়ে যাওয়ার ফলে অস্ট্রেলিয়ায় টেস্ট দলের সঙ্গে যোগ দিতে আর কোনও অসুবিধা রইল না রোহিতের।

আরও পড়ুন:কেন্দ্রের তলবে মুখ্যসচিব ও ডিজিপির দিল্লি না যাওয়ার ইঙ্গিত, চিঠি পাঠালেন আলাপন

সোমবার, ১৪ ডিসেম্বর মুম্বই থেকে অস্ট্রেলিয়া উড়ে যাবেন সস্ত্রীক রোহিত। সিডনি ও ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ দুটি টেস্টে খেলবেন রোহিত শর্মা। তবে অস্ট্রেলিয়ায় পৌঁছে সবার আগে ১৪ দিনের কোয়ারান্টাইন পর্ব কাটাতে হবে। ৭ই জানুয়ারি থেকে সিডনিতে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ। শেষ দুটি টেস্টই খেলতে পারবেন রোহিত।তার আগে প্রথম টেস্ট খেলে দেশে ফিরবেন অধিনায়ক বিরাট কোহলি। তাঁর স্ত্রী অনুষ্কা সন্তানসম্ভবা। সন্তান জন্মের সময় তিনি স্ত্রীর পাশে থাকতে চান। তাই সিরিজের বাকি তিনটি টেস্ট না খেলেই ফিরছেন কোহলি। কোহলির অনুপস্থিতিতে সিরিজের বাকি তিনটি টেস্টে দলকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক আজিঙ্কে রাহানে।

Related articles

তারাতলাকাণ্ডে গ্রেফতার ৫, মৃতের সংখ্যা বেড়ে ১১

তারাতলার(Taratala) নির্মীয়মাণ গুদাম ধসের (Warehouse Collapsed) ঘটনায় বড় পদক্ষেপ পুলিশের। বুধবার রাতেই গুদামের সুপারভাইজার-সহ প্রায় ন’জনকে আটক করে...

সোনা-রুপোর দামে সামান্য স্বস্তি, জেনে নিন আজকের দর 

সোনা (Gold) বা রুপো (Silver) কেনার পরিকল্পনা করছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের সর্বশেষ দর। আন্তর্জাতিক...

জেনে নিন বৃহস্পতিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

তীব্র ভূমিকম্প জাপানে, আফটার শকের আশঙ্কায় বন্ধ বুলেট ট্রেন

ভেনেজুয়েলা ভূমিকম্পের খবরের মাঝেই এবার ৬.৯ তীব্রতায় কেঁপে উঠলো জাপান (Earthquake in Japan) । সুনামি সতর্কতা জারি করা...