Thursday, May 14, 2026

অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগদান শুভেন্দুর, সঙ্গে আর কারা দেখে নিন

Date:

Share post:

প্রত্যাশামতোই বিজেপিতে যোগ দিলেন শুভেন্দু অধিকারী। মেদিনীপুর কলেজ মাঠে অমিত শাহের মেগা সভায় পদ্মশিবিরে যোগ দিলেন শুভেন্দু অধিকারী। অমিত শাহের হাত থেকে দলীয় পতাকা তুলে নিলেন তিনি। তাঁর সঙ্গেই বিজেপিতে যোগ দিলেন একঝাঁক বিধায়ক ও নেতা। যাদের বেশিরভাগই তৃণমূলের দলছুট।

এক নজরে শুভেন্দুর সঙ্গে আর যাঁরা যোগ দিলেন বিজেপিতে:

(১) ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত

(২) পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়

(৩) হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল

(৪) তমলুকের বিধায়ক অশোক দিন্দা

(৫) সিউড়ির বিধায়ক আশিস দে

(৬) কাঁথি উত্তরের বিধায়ক বনশ্রী মাইতি,

(৭) পূর্ব বর্ধমানের সাংসদ সুনীল মণ্ডল।

(৮) নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী।

(৯) আলিপুরদুয়ারের দসারথ তিরকে

(১০) বর্ধমানের সৈকত পাঁজা

(১১) গাজলের দিপালী বিশ্বাস

(১২) নগরকতার সুকরা মুন্ডা

(১৩) কালনার বিশ্বজিৎ কুণ্ডু

এছাড়া যোগ দিলেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী, শ্যামাপ্রসাদ মুখার্জি, কার্তিক পাল, দেবাশিস মজুমদার, বাণী সিং রায়, ফিরোজ খান প্রমুখ।

আরও পড়ুন-মেদিনীপুরের কলেজ ময়দানে অমিত শাহর সভা, কী বললেন তিনি

Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...