Saturday, June 13, 2026

Alert : আজ পূর্বস্থলীতে তৃণমূলের জনসভায় সুজাতা খাঁ

Date:

Share post:

আজ বৃহস্পতিবার তৃণমূলের ( TMC) মঞ্চ থেকে প্রথম ভাষণ বিজেপি থেকে আসা সুজাতা খাঁর ( sujata khan)। বর্ধমানের পূর্বস্থলীতে সভা হবে। যাচ্ছেন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ ( kunal ghosh), যুবনেতা দেবাংশু ভট্টাচার্য ( bhattacharya) প্রমুখ। থাকবেন স্বপন দেবনাথসহ বর্ধমানের নেতৃত্ব। দুপুর দুটো থেকে সভা। বিজেপি সাংসদ ও যুবমোর্চা সভাপতি সৌমিত্র ( saumitra khan) খাঁর স্ত্রী সুজাতা দলের বিরুদ্ধে একঝাঁক অভিযোগ এনে তৃণমূলে যোগ দিয়ে শিরোনামে। সৌমিত্র বিবাহ বিচ্ছেদের নোটিস দিয়েছেন। এই পরিস্থিতিতে আজ জোড়া ফুল মঞ্চে বক্তা সুজাতা। বিজেপির প্রবল পরিচিত মুখ ও ডাকাবুকো নেত্রী সুজাতা খাঁর বিষ্ণুপুরে স্বামীর জন্যে লড়াই ছিল দেখার মতো। সৌমিত্র তখন আইনি জটে এলাকায় ঢুকতে পারছেন না। সুজাতাই লড়ে আসন জিতে এনেছেন। মঙ্গলবার এই পূর্বস্থলী এলাকাতেই বিজেপির মঞ্চে প্রথম একক সভা করে গিয়েছেন শুভেন্দু অধিকারী। তার 48 ঘন্টার মধ্যে সেখানেই তৃণমূল নামাচ্ছে সুজাতাকে। এই সভা ঘিরে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

 

Related articles

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...