Sunday, May 17, 2026

ছেলের সাফল‍্যে মায়ের চোখে জল

Date:

Share post:

অভিষেক টেস্টে (test) প্রথম উইকেট পেয়ে বাবাকে উৎসর্গ করলেন মহম্মদ সিরাজ( mohammad siraj)। যা দেখে চোখে জল মা শাবানা বেগমের। গতমাসেই বাবাকে হারিয়েছেন সিরাজ। অস্ট্রেলিয়ায় ( Australia ) বসেই পিতৃ বিয়োগের কথা শুনে ছিলেন তিনি। সেই সময় থেকেই বাবার স্বপ্ন পুরোন করতে উঠে পরে লাগেন সিরাজ।

বক্সিং ডে টেস্টে (boxing day test) অভিষেক ম‍্যাচেই নেমে বাবার স্বপ্ন পুরোন করলেন তিনি। প্রথম ম‍্যাচেই নজর কাড়লেন সিরাজ। ৪০রানে ২ উইকেট নেন তিনি। প্রথম উইকেটটি নেন লাবুশেনের। তাঁর উইকেট শিকার করতেই খোলা আকাশের দিকে দু হাত তুলে বাবাকে উৎসর্গ করেন সিরাজ। যা টিভির পর্দায় দেখে চোখে জল চলে আসে শাবানা বেগমের।

ভাইয়ের এই সাফল‍্য দেখার পর হায়দরাবাদের বাড়িতে বসে দাদা মহম্মদ ইসমাইল বলেন, বাবার আত্মার আজ শান্তি।

মেলবোর্নে অভিষেক হয়ে গিয়েছে সিরাজের। এখন দেখার পাকাপাকি ভারতীয় দলে জায়গা করতে পারেন কিনা হায়দরাবাদের এই তরুন বোলারের।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...