Thursday, May 14, 2026

বেনজির, বিহার ক্রিকেটে দুই দলের ঘোষণা

Date:

Share post:

বিহার ক্রিকেটে ডামাডোল চরমে।
দীর্ঘদিন ধরে বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন নিয়ে বিতর্ক চলছিল । তাতে বলা চলে ঘৃতাহুতি দিল সাম্প্রতিক সিদ্ধান্ত । সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি প্রতিযোগিতার জন্য দুটি দল ঘোষণা করল বিহার ক্রিকেট সংস্থা।
সূত্রের খবর, সংস্থার সভাপতি রাকেশ তিওয়ারি ও সচিব সঞ্জয় কুমারের মধ্যে অনেকদিন থেকেই বিবাদ চলছে। তারই ফলশ্রুতি, দুজনেই দুটি ভিন্ন দল ঘোষণা করেছেন।
ভারতীয় ক্রিকেট বোর্ড সবদিক খতিয়ে দেখে আগামী দু-একদিনের মধ্যে সিদ্ধান্ত নেবে কোন দলটিকে তারা খেলার অনুমতি দেবে। এই বেনজির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র।
সভাপতি রাকেশ তিওয়ারি যে ২০ জনের দল ঘোষণা করেছেন, তার অধিনায়ক আশুতোষ আমন। সচিব সঞ্জয় কুমারের ঘোষিত দলের নেতা কেশব কুমার। সব থেকে আশ্চর্যজনক, এমন একজনও ক্রিকেটার নেই, যিনি দুটি দলেই রয়েছেন।
সভাপতি চাঁচাছোলা ভাষায় জানিয়েছেন , ‘‘এটা কোনও ইস্যুই নয়। ক্রিকেটারদের রেজিস্ট্রেশনের জন্য যে ওডিএমএস সফটওয়্যার আছে, তার পাসওয়ার্ড বিসিসিআই আমাদের দিয়েছে। সেখানে আমরা ক্রিকেটারদের নাম নথিভুক্ত করে পাঠিয়ে দিয়েছি। তার ভিত্তিতে চেন্নাইয়ের বায়ো বাবল হোটেলে ৩০টা ঘর বুক করা হয়েছে। সচিবের দলটা ভুয়ো।’’
এখন বিসিসিআই সিদ্ধান্ত নেবে কোন দল কে খেলার অনুমতি দেওয়া হবে। যদিও এই ঘটনায় বিসিসিআই-এর মুখ পুড়ল বলে মনে করছেন বিশেষজ্ঞরা ।

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...