Thursday, May 14, 2026

স্টেডিয়ামের গ্যালারিতে নিজের নাম দেখে ক্ষুব্ধ বেদীর আইনি পদক্ষেপের হুমকি

Date:

Share post:

অবিলম্বে ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের একটি গ্যালারি থেকে তার নাম সরাতে হবে। রীতিমতো ক্ষুব্ধ বেদী সাফ জানিয়েছেন, দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে প্রয়োজনে আইনি পদক্ষেপ নেবেন তিনি ।
স্পিনের কিংবদন্তী তথা ভারতের প্রাক্তন অধিনায়ক বিষাণ সিং বেদী প্রথমে ডিডিসিএর প্রয়াত প্রাক্তন সভাপতি অরুণ জেটলির মূর্তি ওই ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে স্থাপনের জন্য বুধবার ডিডিসিএকে চিঠি লিখে তুলোধনা করেন। তখনই ওই গ্যালারি থেকে নিজের নাম সরিয়ে দিতে বলেছিলেন বেদী। কারণ হিসাবে তিনি উল্লেখ করেছিলেন যেখানে রাজনৈতিক নেতার মূর্তি থাকবে তেমন কোনও কিছুর সঙ্গে তিনি নিজের নাম জড়াতে চান না। কিন্তু ডিডিসি তার আবেদন সাড়া দেয়নি।
শনিবার ফের ডিডিসি এর বর্তমান সভাপতি রোহন জেটলিকে উদ্দেশ্যে আরেকটি চিঠিতে বেদী লেখেন,আমি মনে করি আমাদের দেশে মানুষদের এখনও অধিকার আছে কোথায় তার নিজস্ব নাম সম্মানের সঙ্গে ব্যবহৃত হবে সেটা ঠিক করার। দয়া করে আমাকে আইনি পথে যেতে বাধ্য করবেন না। বেদীর মন্তব্য, ‘এমন কোনও ক্রিকেট স্টেডিয়ামের সঙ্গে একদিন অথবা এক মিনিটও আমি যুক্ত থাকতে চাই না যেখানে এমন একজনের মূর্তি আছে, যিনি দিল্লিতে ক্রিকেটের মূল্য একদম নিম্নস্তরে নিয়ে গিয়েছিলেন।’
বেদীর এই সিদ্ধান্তকে সাহসী পদক্ষেপ বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা । যদিও স্বয়ং বেদী এই বিষয়ে তার অবস্থানে অনড় রয়েছেন বলে জানিয়েছেন ।

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...