Wednesday, June 10, 2026

ববিকে হাওড়ার দায়িত্ব, রাজীবের সঙ্গে কথা, নিট রেজাল্ট এখনও ‘শূন্য’

Date:

Share post:

হাওড়া জেলায় একের পর এক তৃণমূল নেতৃত্ব বেসুরো। লক্ষ্মীরতন শুক্লা, বৈশালী ডালমিয়া, রথীন চক্রবর্তী। একের পর এক বেসুরো নেতৃত্বকে ছন্দে ফেরাতে দায়িত্ব দেওয়া হলো ফিরহাদ হাকিমকে। কিন্তু দল এবং সরকারের কাজে নানাভাবে ভারাক্রান্ত ববি হাকিম কতখানি ফল ফলাতে পারবেন, সেটাই দেখার।

দায়িত্ব নিয়েই ফিরহাদ হাকিম ফোন করেন রাজীব বন্দ্যোপাধ্যায়কে। দীর্ঘ কথা হয়। মান-অভিমান ভেঙে রাজীবকে হাওড়ার হাল ধরার অনুরোধ করেন তিনি। কিন্তু সেই ডাকে সাড়া দিয়ে রাজীব খুব একটা এগোবেন, এমন নিশ্চয়তা দেননি।

লক্ষ্মীরতন শুক্লা দায়িত্ব ছাড়ার পরে হাওড়া জেলা শহরের সভাপতির দায়িত্ব তুলে দেওয়া হয় ভাস্কর ভট্টাচার্যর হাতে। কিন্তু তা সত্ত্বেও দলের অন্যতম শীর্ষ নেতাকে অভিভাবকের মতো দায়িত্ব পালনের জন্য হাওড়া জেলার সঙ্গে যুক্ত করা হল।

আরও পড়ুন-শোভনকে বিজেপির তৈলমর্দনের পিছনে আসল যে কারণ

হাওড়ায় লক্ষ্মী দায়িত্ব ছেড়েছেন। তিনি কোন পথে যাবেন কেউ জানে না। ডোমজুড়ের বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় আর বালির বিধায়ক বৈশালী ডালমিয়া। এই তিনজনই দলবদলের সুর বাজিয়ে রেখেছেন। অন্যদিকে প্রাক্তন মন্ত্রী এবং হাওড়া গ্রামীণ জেলার দায়িত্বে থাকা অরূপ রায়কে নিয়েও সাংগঠনিক সমস্যা। এক সময় হাওড়ার পর্যবেক্ষকের দায়িত্বে থাকা ববি আদৌ সেই সমস্যা মেটাতে পারবেন কি? রাজনৈতিক মহল বলছে, সাফল্যের সম্ভাবনা ১০%ও নয়।

 

Related articles

ফের অন্নপূর্ণা যোজনায় পুরুষ গ্রাহক! কেলেঙ্কারি ঢাকতে সরকারি আধিকারিকের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা সরকারের

রাজ্যে সরকার বদল হলেও মহিলাদের সামাজিক ভাতা প্রকল্প ঘিরে টানাপড়েন ও বিশৃঙ্খলা যেন কিছুতেই পিছু ছাড়ছে না। তৃণমূলের...

দায়িত্ব নিয়েই অরূপকে নিশানা, নিজের লক্ষ্য নিয়ে কী বললেন নতুন ক্রীড়ামন্ত্রী?

এক মাসের মধ্যেই বদল ক্রীড়ামন্ত্রী। নিশীথ প্রামাণিকের থেকে রাজ্যের ক্রীড়া দফতর গেল বেহালা পশ্চিমের বিধায়ক ডাঃ ইন্দ্রনীল খাঁ-র(Indranil...

একদিন সবার স্বপ্ন পূরণ হবে: ভারত মণ্ডপমে দীর্ঘতম প্রধানমন্ত্রী হিসাবে মোদির বার্তা

‘বিকশিত ভারত’ সংকল্প নিয়ে ভারতের উন্নয়ন ও দারিদ্র দূরীকরণের বার্তা তৃতীয় মোদি সরকার দিয়েছিল। বুধবার সেই সরকারের প্রধানমন্ত্রী...

Bengal T20 League: শাহবাজের দুরন্ত বোলিং, জয় পেয়ে লিগ ২ নম্বরে শ্রাচী রাঢ় টাইগার্স

বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League) দুরন্ত জয় পেল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers )।  মুর্শিদাবাদের বিরুদ্ধে শ্রাচী...