Sunday, May 31, 2026

বাংলা চাও তো চির দেঙ্গে: শুভেন্দুকে চ্যালেঞ্জ করে মন্তব্য মদনের

Date:

Share post:

ঝাড়গ্রামে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বিরুদ্ধে তীব্র কটাক্ষ এবং চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল নেতা মদন মিত্র। বৃহস্পতিবার, আগাগোড়াই তাঁর ভাষণ ছিল আক্রমণাত্মক। প্রথম থেকেই কাঁথির অধিকারী পরিবারের বিরুদ্ধে সরব হন মদন মিত্র। তিনি বলেন, শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন যে মুষ্টিমেয় কিছু দক্ষিণ কলকাতার নেতাকে সব ক্ষমতা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ শুভেন্দুর বাবা, দাদা, ভাই- সবাই তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধি। অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ১১ জন সদস্যের মধ্যে থেকে শুধুমাত্র দুজনই পদে আছেন।

এরপরে শুভেন্দু অধিকারী বলেন, ১০ বছরে সব ক্ষমতা ভোগ করেছেন শুভেন্দু। অথচ এখন বঞ্চনার অভিযোগ করছেন। ঝাড়গ্রামের মানুষ ‘বেইমান’কে ক্ষমা করবে না।

মদন মিত্র বলেন, “দলকে বলব কোন পদ দিতে হবে না শুধু সপ্তাহে একবার করে এসে আমি এই অঞ্চলের মানুষকে ট্রেনিং দিয়ে যাব। যাতে বেইমানকে এলাকায় ঢুকতে না দেয়। এরপরেই তিনি বলেন, একসময় বলা হত দুধ মাঙ্গো তো ক্ষির দেঙ্গে, কাশ্মীর মাঙ্গ তো চির দেঙ্গে। স্লোগানে একটু অন্যভাবে বলছি, দুধ চাও তো ক্ষির দেঙ্গে বাংলা চাও তো চির দেঙ্গে”।

তিনি প্রশ্ন তোলেন, কীভাবে তৃণমূকে কটাক্ষ করছেন শুভেন্দু অধিকারী? তাঁর বাবা এখনও তৃণমূলেই আছেন। মদন মিত্রের সভা ঘিরে উজ্জীবিত স্থানীয় তৃণমূল কর্মীরা।

আরও পড়ুন : গঙ্গারামপুরের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, কী বলছেন তিনি!

Advt

Related articles

IPL: জনপ্রিয়তার মধ্যেই অশনি সংকেত! নিয়ম বদল চেয়ে বোর্ডকে বার্তা সচিনের

বর্তমানে বিশ্বে জনপ্রিয়তম ক্রিকেট লিগ আইপিএল(IPL)। প্রতি বছরই এই লিগের জনপ্রিয়তার গ্রাফ পাল্লা দিয়ে বাড়ছে। তবে বিপুল জনপ্রিয়তার...

রাজ্যে ৪টি নতুন স্মার্ট সিটি গড়ার পরিকল্পনা! উত্তরবঙ্গেও হবে নতুন শহর

পশ্চিমবঙ্গে চারটি নতুন 'স্মার্ট সিটি' (Smart City) গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করছে রাজ্য সরকার। এই প্রস্তাবিত শহরগুলির তালিকায়...

বে-আইনি মজুতের অভিযোগে রাজ্যে জুড়ে গ্রেফতার একাধিক তৃণমূল নেতা

রাজ্যে একাধিক তৃণমূল নেতার বাড়িতে মজুত একাধিক বেআইনি সামগ্রী মজুত রাখার অভিযোগ। অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ বেআইনি...

গল্ফগ্রিনের ফ্ল্যাট থেকে প্রেমিক-প্রেমিকার দেহ উদ্ধার, পুলিশের নজরে ২ অভিযুক্ত

দক্ষিণ কলকাতার গল্ফগ্রিন (Golf Green in South Kolkata) এলাকার একটি ফ্ল্যাট থেকে এক যুবক ও তাঁর বান্ধবীর দেহ...