Thursday, May 14, 2026

মহামারির আবহ শিথিল হতেই মদ বিক্রি বাড়ল ৪০০ কোটি টাকা

Date:

Share post:

করোনার ধাক্কায় বেহাল অর্থনীতির মন্দা কাটিয়ে রোজগার বাড়াতে আসরে নেমেছিল রাজ্য । দিশি-বিলিতি মদের মূল্যনীতিতে আমূল বদল এনেছিল আবগারি দফতর। অর্থ দফতরের খবর, মূল্যনীতি বদলের ফলে গত বছরের তুলনায় গত দু’মাসে অতিরিক্ত ৪০০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। বৃদ্ধির হার ২৪%। ।
আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, কম অ্যালকোহলযুক্ত পানীয়ের দাম কমিয়ে দেওয়াই ছিল সরকারের মূল উদ্দেশ্য। যাতে ওই পানীয়ের প্রতি আকর্ষণ বাড়ে। তাই বিয়ার, ওয়াইনের দাম কমানো হয়েছে। দ্বিতীয়ত, স্কচের মতো উচ্চ মানের দামি মদের দামও কমিয়ে দিয়েছে সরকার। যাতে সর্বোচ্চ গুণমানের বিলিতি মদের বিক্রি বাড়ে। সরকার পদ্ধতি বদলে উৎপাদকদের কাছে ‘এক্স-ডিস্টিলারি প্রাইস’ বা ইডিপি ঘোষণা করতে বলে। তার উপরে কর বসিয়ে আবগারি দফতর মদের বাজারদর ঠিক করেছে। তাতেই রাজস্ব সংগ্রহ ব্যাপক হারে বাড়তে শুরু করেছে বলে জানাচ্ছে নবান্ন।

আবগারি দফতরের হিসেব, ২০১৯ সালের নভেম্বর-ডিসেম্বরে ১৮৪০ কোটি টাকার মদ বিক্রি হয়েছিল। ২০২০-র নভেম্বর-ডিসেম্বরে ২২৭৯ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। যা গত বছরের তুলনায় ৪৩৯ কোটি টাকা বা ২৪% বেশি। গত বছর এই সময়ে বিয়ার বিক্রি হয়েছিল ৭৮.২৮ কোটি টাকার। এ বার তা বেড়ে হয়েছে ১৫০.৯২ কোটি। বৃদ্ধি ৯৩%।

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...