Thursday, May 14, 2026

*কয়লা পাচারকাণ্ড: লালার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করছে CBI*

Date:

Share post:

কয়লা পাচারকাণ্ডের (coal Smaglling) জাল দ্রুত গোটাতে চাইছে সিবিআই (CBI)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তৎপরতার সঙ্গে যেমন নিয়ম করে তল্লাশি অভিযান (Raid) যেমন শুরু করেছে, ঠিক একইভাবে এই পাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত অনুপ মাজি (Anup Majhi) ওরফে লালার (Lala) সম্পত্তি বাজেয়াপ্ত করার দিকেও ঝুঁকছে তারা।

সিবিআই চায়, লালাকে ঘোষিত অপরাধী হিসেবে আজ থেকে আসানসোল, জামুরিয়া, দুর্গাপুর-সহ বিভিন্ন জায়গায় পোস্টারিং শুরু হোক। এবং লালার সম্পত্তি বাজেয়াপ্ত করা নিয়েও আইনি প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

উল্লেখ্য, লালাকে কয়লা পাচারকাণ্ডে ইতিমধ্যে তিনবার নোটিশ দেওয়া হলেও সে হাজিরা দেয়নি। আদালতের নির্দেশে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা (Arrest Warent)। এর আগে কয়লা পাচারকাণ্ডে রাজ্যের একাধিক জায়গায় তল্লাসি চালিয়েছেন কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা। লালার ঘনিষ্ঠ সহযোগীদের বাড়িতেও তল্লাশি চালিয়েছেন সিবিআই আধিকারিকরা। উঠে এসেছে একাধিক নথি-তথ্য। নাম এসেছে অনেক প্রভাবশালীর।

 

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...