Friday, June 26, 2026

পশ্চিম মেদিনীপুরে বিজেপির মণ্ডল অফিসে তালা ঝোলালেন কর্মীরা

Date:

Share post:

ফের গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার গেরুয়া শিবির। এবার পশ্চিম মেদিনীপুরে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের জেরে দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিল দলেরই এক বিক্ষুব্ধ গোষ্ঠী। গতকাল, রবিবার রাতে ঘটনাটি ঘটেছে চন্দ্রকোণা থানার ক্ষীরপাই মণ্ডল অফিসে।

বিক্ষুব্ধদের বিজেপি কর্মী-সমর্থকদের অভিযোগ, দলের মণ্ডল সভাপতি বিশেষ স্বার্থ পূরণের জন্য বেশ কিছু দুর্নীতিগ্রস্ত মানুষকে বিজেপিতে যোগদান করাচ্ছেন। যতদিন না এর সুবিচার হবে, ততদিন দলীয় কার্যালয় খুলতে দেওয়া হবে না।

আরও পড়ুন:দিলীপকে সঙ্গে নিয়ে তৃণমূলের খাসতালুকে আজ শক্তি প্রদর্শন শুভেন্দুর

অন্যদিকে যাঁর বিরুদ্ধে এই অভিযোগ, দলের সেই ক্ষীরপাই মণ্ডল সভাপতি সুশান্ত মণ্ডল ঘটনাটি স্বীকার করেছেন। তিনি বলেন, “দলের ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে আলোচনা না করেই এই তালা ঝুলিয়েছি। তালা দেওয়ার পর বিষয়টিও ঊর্ধ্বতন নেতাদের জানিয়েছি।”

Advt

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...