Friday, May 15, 2026

করোনা টিকা নেওয়ার পর দুজনের মৃত্যু, পার্শ্ব প্রতিক্রিয়া ৫৮০ জনের

Date:

Share post:

শনিবার থেকে ভারতে শুরু হয়েছে জরুরি ভিত্তিতে কোভিড (covid) ভ্যাকসিন দেওয়ার কাজ। করোনা অতিমারি মোকাবিলায় অগ্রাধিকারের ভিত্তিতে সব রাজ্যেই চলছে টিকাকরণ (vaccination)। এখনও পর্যন্ত গোটা দেশে ৩ লক্ষ ৮১ হাজার স্বাস্থ্যকর্মীকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। এর মধ্যে ৫৮০ জন টিকাপ্রাপকের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া (side effects) দেখা দেয়। সাতজনের শারীরিক অবস্থা গুরুতর। ভ্যাকসিন নেওয়ার পর দুজনের মৃত্যুও (death) হয়েছে। তবে এই মৃত্যুর সঙ্গে টিকাকরণের কোনও যোগ নেই বলে সরকারের পক্ষ থেকে জানানো হল।

করোনা ভ্যাকসিন নেওয়ার ২৪ ঘন্টার মধ্যে উত্তরপ্রদেশের মোরাদাবাদে ওয়ার্ড বয়ের মৃত্যু হওয়ায় আশঙ্কা বাড়ে। শনিবার টিকা নেওয়ার পরই গুরুতর অসুস্থ হয়ে পড়েন জেলা হাসপাতালের ওই কর্মী। রবিবার সন্ধ্যায় তিনি মারা যান। সেই সময় তাঁর তীব্র শ্বাসকষ্ট ও বুকে ব্যথার উপসর্গ ছিল। মৃত্যুর কারণ খুঁজতে করা হয় পোস্টমর্টেম। মোরাদাবাদ হাসপাতালের চিফ মেডিকেল অফিসার জানান, হার্ট অ্যাটাকের ফলেই মৃত্যু হয়েছে ৪৬ বছরের ওই ওয়ার্ড বয়ের। আগে থেকেই অসুস্থ ছিলেন তিনি। এর সঙ্গে ভ্যাকসিনের সম্পর্ক নেই। অন্যদিকে দ্বিতীয় মৃত্যুর ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বেল্লারিতে। তাঁর বয়স ৪৩ বছর। বেল্লারির ওই ব্যক্তিও শনিবার করোনা ভ্যাকসিন নিয়েছিলেন। তারপরই মারা যান। এই ঘটনা নিয়ে সরকারি স্তরে জানানো হয়েছে, কার্ডিও-পালমোনারি ফেলিওরে মৃত্যু হয়েছে বেল্লারির টিকাপ্রাপকের। তবে এক্ষেত্রে পোস্টমর্টেমের রিপোর্ট আসতে এখনও বাকি। ভারতের নানা রাজ্যে এখন করোনা প্রতিষেধক দুটি ভ্যাকসিন দেওয়া হচ্ছে। একটি সেরাম ইনস্টিটিউটের পাঠানো কোভিশিল্ড ও অন্যটি ভারত বায়োটেকের কোভ্যাক্সিন। প্রথম ধাপে দেশের ৩ কোটি মানুষকে জরুরি ভিত্তিতে দুটি ডোজের ভ্যাকসিন দেওয়া হবে। চিকিৎসকদের বক্তব্য, ১০ শতাংশ ক্ষেত্রে মৃদু পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনা রয়েছে।

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...