Wednesday, May 13, 2026

সোয়াপ ডিলের মাধ্যমে একযুগ পর লাল-হলুদে সুব্রত পাল

Date:

Share post:

দীর্ঘ ১২ বছর আবারও লাল-হলুদ জার্সি গায়ে চাপাতে চলেছেন সুব্রত পাল( subrata paul)। সূত্রের খবর রবিবার এসসি ইস্টবেঙ্গলের(sc east Bengal ) হয়ে চুক্তিপত্রে সই করে ফেললেন তিনি। হায়দরাবাদ এফসি থেকে ইস্টবেঙ্গলে এলেন ভারতের স্পাইডার ম‍‍্যান। অন‍্যদিকে সোয়াপ ডিলের মাধ‍্যমে এসসি ইস্টবেঙ্গল থেকে লোনে হায়দরাবাদ এফসিতে গেলেন শঙ্কর রায়।

চলতি আইএসএলে হায়দরাবাদ এফসির হয়ে সই করেন সোদপুরের মিষ্টু। কিন্তু মরশুমের মাঝ পথে হাটুতে চোট পান তিনি। যার ফলে বেশ কয়েকটি ম‍্যাচ খেলেননি তিনি। তবে এখন পুরোপুরি সুস্থ ভারতের স্পাইডারম‍্যান। সুস্থ হওয়ার পরও প্রথম একাদশে জায়গা হয়নি সুব্রত পালে। অপরদিকে লাল-হলুদের তিন কাঠির নিচে দুরন্ত ফর্মে দেবজিৎ মজুমদার। চলতি আইএসএলে মাত্র একটি ম‍্যাচে মাঠে নামেন শঙ্কর রায়। সেই ম‍্যাচে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে। এরপর আর সুযোগ পাননি শঙ্কর। দলে দ্বিতীয় অভিজ্ঞ গোলরক্ষক চাইছিলেন ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলার। তাই সুব্রত নেয় লাল-হলুদ টিম ম‍্যানেজমেন্ট।

শুক্রবার আইএসএলে( isl) এফসি গোয়ার( fc hoa) বিরুদ্ধে খেলতে নামবে এসসি ইস্টবেঙ্গল। এখন দেখার গোয়ার বিরুদ্ধে কোন বঙ্গ সন্তানকে তিন কাঠির নিচে নামান লাল-হলুদ কোচ রবি ফাউলার।

আরও পড়ুন:লিগ টেবিলে শীর্ষে ওঠাই লক্ষ‍‍্য বাগান শিবিরের

Advt

Related articles

জ্বালানি সাশ্রয়ে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন প্রধানমন্ত্রী, একই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দুরও 

দেশজুড়ে জ্বালানি সংকটের কথা মাথায় রেখে এবার বড় পদক্ষেপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিম এশিয়ার যুদ্ধের...

টুটু বোসের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজনীতিক থেকে ক্রীড়া ব্যক্তিত্বদের

ক্রীড়া জগতে এক যুগের অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপন...

৩৮ বছর বয়সে প্রয়াত মুলায়মের ছোট ছেলে প্রতীক যাদব, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা 

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের (Mulayem Singh Yadav) ছোট ছেলে প্রতীক যাদব...

মহিলা কমিশন ছাড়লেন লীনা, চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা প্রযোজক-লেখিকার

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরই রাজ্য মহিলা কমিশনের (West Bengal Commission for Women) চেয়ারপার্সন পদ ছাড়ার...