Friday, May 22, 2026

প্রধানমন্ত্রীর ছবিতে পানের পিক কোচবিহারে, বিক্ষোভ বিজেপির

Date:

Share post:

এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিকৃতিতে পানের পিক ফেলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। কোচবিহারের তুফানগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের ঘটনা। এই ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা প্রসেনজিত বসাক বলেন, তৃণমূল কংগ্রেস উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই জঘন্য কাজ করেছে৷ বিজেপির পক্ষ থেকে তীব্র ধিক্কার জানানো হচ্ছে। জেলা নেতৃত্বকে এ ব্যাপারে অভিযোগ জানানো হয়েছে।

যদিও তৃণমূল কংগ্রেসের কোচবিহারের মুখপাত্র শিবপদ পাল বলেন, ‘এই ঘটনার সাথে দলের কোনো যোগ নেই। উলটে বিজেপি তুফানগঞ্জ এলাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ ফেস্টুন ফ্লেক্স কেটে দেয় গত কয়েকদিন আগে’। জানা গেছে তুফানগঞ্জ শহরের ৩ নম্বর ওয়ার্ডে ২৩ জানুয়ারিতে নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন করেছিল তৃনমূল কংগ্রেস। এরপরেই সেই অনুষ্ঠান মঞ্চের কাছে লাগানো বিজেপির একটি ফ্লেক্সে পানের পিক দিয়ে ভরানো অবস্থায় দেখা যায়। প্রধানমন্ত্রীর ছবি ছাড়াও রয়েছে কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামানিকের ছবি৷ এই ঘটনা নিয়ে সরব হয়েছে বিজেপি।

আরও পড়ুন- করোনা টিকা নিয়ে গুজব ছড়ালে আইনি ব্যবস্থা, দাওয়াই কেন্দ্রের

Advt

Related articles

সরকারি বাসে বিনামূল্যে সফরে জরুরি ডিজিটাল স্মার্ট কার্ড! আবেদন করবেন কীভাবে

বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগেই বিজেপি (BJP) প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে মহিলাদের সরকারি বাসে (Government Bus) যাতায়াত ফ্রি...

দোকানে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী! খুনের হুমকি ঝাড়গ্রামের বিক্রেতাকে, মিলল নিরাপত্তা

ঝাড়গ্রামে বিধানসভা নির্বাচনে ঝালমুড়ি খেয়ে ভাইরাল হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এবার সেই ঝালমুড়ি দোকানদারকেই দেওয়া...

ইতিহাসে নজিরবিহীন: ক্লাব রুমে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন, মুলতবি প্রস্তাব পেশ

কলকাতা পুরসভার (KMC) ইতিহাসে নজিরবিহীন ঘটনা! কলকাতা পুরসভার অধিবেশন কক্ষে তালা। ভিতরে ঢুকতে পেরে ক্লাব রুমে পুরসভার মাসিক...

গ্রেফতারির আশঙ্কায় রক্ষাকবচের আর্জি, হাইকোর্টে বিষ্ণুপুরের দিলীপ

রাজ্যে পালাবদল হতেই একের পর এক তৃণমূল নেতাদের গ্রেফতারির আশঙ্কা বাড়ছে। এবার রক্ষাকবচের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ...