Monday, April 27, 2026

ভারতের বিরুদ্ধে নামার আগে সতর্ক ইংল‍্যান্ড, বিরাটকে নিয়ে আলাদা পরিকল্পনা গ্রাহামের

Date:

Share post:

ভারতের (india)বিরুদ্ধে নামার আগে টিম ইন্ডিয়া অধিনায়ক বিরাট কোহলিকে ( virat kohli) নিয়ে সর্তক, ইংল‍্যান্ডের ব‍্যাটিং কোচ গ্রাহাম র্থপ (graham thorpe) । ৫ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত-ইংল‍্যান্ড টেস্ট ( india vs test) সিরিজ। তার আগে বিরাটকে নিয়ে এখনই চিন্তা শুরু করে দিয়েছে ইংল‍্যান্ড শিবির।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের ঘরের মাটিতে দুরন্ত জয় পায় ভারতীয় দল। এই মুহূর্তে যে মানসিক দিক দিয়ে অনেক এগিয়ে ব্লুজরা, তা ভালই জানে ইংল‍্যান্ড দল। তার মধ‍্যে এখন দলে যোগদেবেন বিরাট কোহলি। আর বছরের শুরুতে বিরাট যে ব‍্যাট হাতে অল আউট ঝাপাতে চাইবেন কোহলি। তাই ভারতের বিরুদ্ধে নামার আগে বিরাটকে ভয় পাচ্ছেন গ্রাহাম।

এদিন তিনি বলেন,” বিরাট অসাধারণ ক্রিকেটার। বহু বছর ধরে সেটা প্রমান করে এসেছে। ঘরের মাঠকে হাতের তালুর মতন চেনেন। আমাদের লক্ষ‍্য ওর বিরুদ্ধে ভাল বলটা করা। স্কোরবোর্ডে বড় রান তুলে ভারতীয় দলকে চাপে রাখা আমাদের লক্ষ‍্য থাকবে।”

শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতের বিরুদ্ধে খেলতে এসেছে জো রুটরা। তবে শ্রীলঙ্কার বোলিং লাইন আর ভারতের বোলিং লাইনে যে বিস্তর ফারাক তা ভালই জানেন গ্রাহাম। ভারতের বোলিং নিয়ে গ্রাহাম বলেন,” ভারতীয় বোলিং আক্রমণে এখন আর শুধু স্পিন নেই, পেসও রয়েছে। আমার মনে হয় ওদের পেসাররা যথেষ্ট শক্তিশালী। তাদের বাদ দিয়ে শুধু স্পিন নিয়ে ভাবলে হবে না।”

এই সফরে ভারতের বিরুদ্ধে ৪টে টেস্ট, ৫টি টি২০ এবং ৩টি একদিনের ম্যাচ খেলবে ইংল্যান্ড। আর এই সিরিজে বেশ কঠিন লড়াই হবে বলেই মনে করছেন গ্রাহাম।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Advt

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...