Tuesday, June 23, 2026

রবিবার হলদিয়ায় প্রধানমন্ত্রী, নিজেই বাংলায় টুইট করে জানালেন মোদি

Date:

Share post:

রাত পোহালেই ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদি (Narendra Modi) এবারও মূলত সরকারি অনুষ্ঠানে যোগ দিতে রাজ্য সফর মোদির। আগামীকাল রবিবার, হলদিয়ায় (Haldia) একটি উড়ালপুল, গ্যাস প্রকল্প-সহ একাধিক প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর হাত দিয়ে। একটি সভাতেও যোগ দেওয়ার কথা আছে মোদির। তার আগে বাঙালি আবেগকে কাজে লাগাতে রাজ্য সফরের কথা বাংলায় টুইট করে জানালেন প্রধানমন্ত্রী।

হলদিয়ায় নিজের কর্মসূচি সম্পর্কে বাংলায় টুইট করে মোদি জানিয়েছেন, হলদিয়ার হেলিপ্যাড মাঠের অনুষ্ঠানে পরিশোধনাগারের দ্বিতীয় ক্যাটালিটিক-আইসোডিওয়াকসিং ইউনিটের শিলান্যাস হবে। পাশাপাশি, ৪১ নম্বর জাতীয় সড়কে হলদিয়ার রানীচকে রেললাইনের ওপর ৪ লেনের উড়ালপুলটির উদ্বোধন হবে।

সরকারি অনুষ্ঠান শেষে হেলিপ্যাড মাঠে দলের একটি সভায় যোগ দেবেন মোদি। সেখানে সাংসদ দিব্যেন্দু অধিকারীর থাকার কথা আছে। রাজনৈতিক মহলে ইতিমধ্যেই গুঞ্জন রবিবার দলীয় সভায় মোদির হাত ধরে বিজেপিতে যোগ দিতে পারেন দিব্যেন্দু। তবে শিশির অধিকারীকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও তিনি আসতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন।

আরও পড়ুন- কলকাতার পুলিশ কমিশনারের দায়িত্বে সৌমেন মিত্র, এডিজি সিআইডি-র পদে অনুজ শর্মা

Advt

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...