Tuesday, April 7, 2026

১৮ কোটি টাকার মাদক সহ ৫ জনকে গ্রেফতার করল পুলিশ

Date:

Share post:

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে খোদ কলকাতা শহর থেকে উদ্ধার হল প্রায় ১৮ কোটি টাকার মাদক। গোপন সূত্রে খবর পেয়ে কাশীপুর থানা এলাকায় অভিযান চালায় STF। এরপরই এক মহিলা সহ পাঁচজনকে সেখান থেকে গ্রেফতার করা হয় । ধৃতদের মধ্যে ২ জন মুর্শিদাবাদ, ২ জন মণিপুর এবং একজন অসমের বাসিন্দা। কোথা থেকে ওই মাদক আনা হচ্ছিল, কোথায় পাচার করা হচ্ছিল খতিয়ে দেখছে পুলিশ।

জানা গেছে, শনিবার সকাল ৬ টায় গোপন সূত্রে খবর পেয়ে কাশীপুর থানা এলাকায় অভিযান চালায় স্পেশাল টাস্ক ফোর্স(STF)-এর একটই টীম । এরপর অভিযুক্তদের গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৩ কেজি হেরোইন এবং প্রায় দেড় লক্ষ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। জানা গিয়েছে, আন্তর্জাতিক বাজারে ওই হিরোইনের দাম প্রায় ১০ কোটি টাকা। অন্যদিকে ইয়াবা ট্যাবলেটের মূল্য ৭.৫০ কোটি টাকা। এরপরই অভিযুক্তদের আটক করে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। শনিবার বিকেলে অভিযুক্তদের গ্রেফতার করে STF। এমনকি তাদের গাড়িটিও বাজেয়াপ্ত করা হযয়েছে। অভিযুক্তরা এদিন কোথা থেকে এবং কীভাবে শহরে ওই বিপুল পরিমাণ মাদক নিয়ে এল সেটাও খতিয়ে দেখছে লালবাজার থানার পুলিশ।
ধৃতদের জ্ঞিজ্ঞাসাবাদ করার পর পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ধৃত মাদকপাচারকারীদের মধ্যে ৪ জন পুরুষ ছাড়াও এক মহিলাও রয়েছে। তাদের নাম পিয়ারুল ইসলাম (৪০), সাদিকুল শেখ (৩১), কার্তিক নাইডু (২৭), রাকেশ থাপা (২৬) এবং প্রভতি দেবী ওরফে পবিত্রি, দেবী জয়সওয়াল ওরফে চাচী (৭২)। এদের মধ্যে ধৃত পিয়ারুল এবং সাদিকুল দুজনেই মুর্শিদাবাদের সুতির বাসিন্দা। অন্যদিকে, কার্তিক ও রাকেশ মণিপুরের তেংনুপাল থেকে এসেছিল। গ্রেপ্তার হওয়া ওই মহিলা অসমের করবির বাসিন্দা।

Advt

Related articles

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছেঁকা ফের বিমান পরিবহনে: বাড়ছে এয়ার ইন্ডিয়ার ভাড়া

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি পড়ল সাধারণ যাত্রীর পকেটে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়তেই...

ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে বিসিবিতে বড়সড় পালাবদল, বড় দায়িত্বে তামিম

নির্বাচনের পরই বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ করেই বড় পালাবদল। পুরনো বোর্ড ভেঙে দিয়ে এবার দেশের ক্রিকেটের হাল ধরলেন প্রাক্তন...