Friday, May 22, 2026

টিভি সিরিয়ালকে টেক্কা দিচ্ছে যাত্রা, প্রশংসায় কুণাল ঘোষ

Date:

Share post:

জনপ্রিয় টিভি ( tv serial) সিরিয়ালগুলিকে টেক্কা দিয়ে দর্শক ধরে রাখছে যাত্রা। এই কঠিন কাজের কৃতিত্ব তাঁদের প্রাপ্য। রবিবার যাত্রা ( jatra festival) উৎসবের একটি অনুষ্ঠানে গিয়ে একথা বলেন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ ( kunal ghosh)। যাত্রার পৃষ্ঠপোষকতার জন্য রাজ্য সরকারের প্রশংসা করেন তিনি।

পরে এনিয়ে একটি ফেস বুক পোস্ট করেন কুণাল। তিনি লিখেছেন-

টিভি সিরিয়ালগুলিকে টেক্কা দিয়ে চলছে যাত্রার অভিযান। দারুণ।

যাত্রা উৎসবের একটি অনুষ্ঠানে। রবিবার ফণিভূষণ বিদ্যাবিনোদ মঞ্চে। “প্রতিমার চোখে জল” পালার সম্বর্ধনা। সৌজন্যে পিয়া দাস।

সরকারি আধিকারিক তপন সরকারের সঙ্গে কথা হচ্ছিল। লকডাউন পর্বের পর ফের ঘুরে দাঁড়াচ্ছে যাত্রাশিল্প।
এঁদের আরেকটি বড় কৃতিত্ব, টিভির তথাকথিত জনপ্রিয় মেগাসিরিয়ালগুলিকে হার মানিয়ে দর্শক ধরে রাখার লড়াইতে এঁরা সফল।

আমার শৈশবে দেখা প্রথম যাত্রা শান্তিগোপালের ” কমরেড লেনিন”। পরেও কিছু দেখেছি। তারপর হয়ে ওঠেনি বা ওঠে না। সিনেমা, টিভি দেখার সময়ও কমে গেছে। তবে মন বলে প্রযুক্তি যতই এগিয়ে চলুক, বিনোদনের যত রকম রূপই আসুক, মাটির গন্ধমাখা যাত্রা আমাদের সংস্কৃতির শিকড় আঁকড়ে থাকুক চিরকাল।

রোজ একটি পালা চলছে। সঙ্গে অনুষ্ঠান। রবিবার 14 ফেব্রুয়ারি পালার আগে হল ” যাত্রায় প্রেমের গান।” শিল্পী, কলাকুশলীরা জমিয়ে রেখেছেন আসর।

পিয়াদি ছিলেন। সুজাতা এলো। নবনীল, সমতা, অরূপ, মঞ্জিলরা সুন্দরভাবে চালালেন অনুষ্ঠান।

কিছুক্ষণ ছিলাম। ভালো লাগল।

Advt

Related articles

বাংলায় কেন্দ্রীয় প্রকল্প থেকে মন্ত্রিসভা: প্রধানমন্ত্রীকে রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথম বিজেপির সরকার প্রতিষ্ঠা হওয়ার ১৫ দিনের মধ্যে দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই ১৫ দিনেই বাংলায়...

কর্পোরেশনের অধিবেশন থেকে বুলডোজার: রাস্তায় নেমে প্রতিবাদের নির্দেশ তৃণমূল নেত্রীর

বাংলার ক্ষমতায় এসেই সব প্রশাসনিক ক্ষেত্রকে গায়ের জোরে দখলের পথে বিজেপি। একই পরিস্থিতির শিকার কলকাতা কর্পোরেশন। একদিকে প্রশাসনিকভাবে...

পুরসভাকে আগে জিজ্ঞেস করুন কোন অংশ অবৈধ? সাফ জানালেন অভিষেক

“কলকাতা পুরসভাকে আগে জিজ্ঞেস করুন কোন অংশ অবৈধ, তারপর আমাকে জিজ্ঞেস করবেন“- ১৮৮/এ হরিশ মুখার্জি রোড ‘শান্তিনিকেতন’ নামের...

বঙ্গভবনে ৪০ সেকেন্ডের সাক্ষাৎ শুভেন্দু-ঋতব্রতর, কী কথা হল!

বঙ্গভবনে হঠাৎ দেখা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) ও উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক (TMC MLA) ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের...