Tuesday, April 21, 2026

ভি-ডের দিনেও ‘লাভ জিহাদ’ তুলে তাণ্ডব, ধৃত বিজেপি বিধায়ক-সহ ১৭

Date:

Share post:

ভ্যালেন্টাইন্স ডে-তেও ‘লাভ জিহাদ’ কে ইস্যু করে তাণ্ডব বাধালো বিজেপি নেতা- কর্মীরা। শুধু এতেই থেমে থাকেননি তারা। হুক্কা রেস্তোরাঁয় ঢুকে ভাঙচুরও চালায়।অভিযোগ পেয়ে ঘটনাস্হলে পৌঁছয় পুলিশ। সেখান থেকে প্রাক্তন বিজেপি বিধায়ক সহ মোট ১৭ জনকে গ্রেফতার করে তারা। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালের একটি হুক্কা বার ও রেস্তোরাঁয়। অভিযোগ, ভি-ডের দিনেও ‘লাভ জিহাদ’ তুলে ধরেন রেস্তোরাঁ কর্তৃপক্ষ। তারপরই তাদের ওপর হামলা চালানো হয়। ধৃতরা সবাই বিজেপি ও শিবসেনার কর্মী-সমর্থক বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারের পর পর ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঘটনা খতিয়ে দেখতে রেঁস্তোরার সিসিটিভি ফুটেজ দেখছেন তাঁরা। ভোপালের ডিআইজি ইরশাদ ওয়ালি জানিয়েছেন, রেস্তোরাঁর সিসিটিভি এবং মোবাইলে ভিডিও ফুটেজ দেখে  ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। ভিডিওতে দেখা যাচ্ছে, প্লেট, কাপ সহ অন্যান্য জিনিস আছাড় মেরে রেস্তোরাঁর মেঝেতে ফেলা হচ্ছে।

ভোপালের  হবিবগঞ্জ থানা এলাকার কাউবয় নামের ওই রেস্তোরাঁয় ভ্যালেন্টাইন্স ডে-র পার্টি চলছিল। সেই সময় কয়েকজন শিবসেনা নেতা-কর্মী হঠাৎ রেস্তোরাঁয় ঢুকে পড়েন। পাশ্চাত্য সংস্কৃতি বরদাস্ত করা হবে না বলে শিবসেনার তরফ থেকে জানানো হয়। এই ঘটনায় ৩ জন মহিলা সহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ভোপালে অন্য একটি ঘটনায় প্রাক্তন বিজেপি বিধায়ক সুরেন্দ্র নাথ সিংকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ ভোপালের রেস্তোরাঁয় ভাঙচুর করে সে ও তার দলবল। দু’টি ঘটনায় মোট ১৭ জন পুলিশকে গ্রেফতার করা হয়েছে। এদিকে বিজেপির যুব মোর্চার নেতা অমিত রাঠোর ‘লাভ জিহাদ’ ও মাদকের অপব্যবহারের বিরুদ্ধে হুক্কা বারে প্রচার চালাতে যায়। সেখানে কিছু তরুণ তরুণী ভাঙচুর করে। হুক্কা বার বন্ধ না হলে কড়া পদক্ষেপ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

Related articles

প্রথম দফায় ১০০ শতাংশ ওয়েবকাস্টিং! ১৫২ আসনে ভোট, কড়া নজর কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট মেনেই রাজ্যে বৃহস্পতিবার প্রথম দফার ভোটগ্রহণ। ১৬টি জেলার মোট ১৫২টি আসনে এই দফায় জনমত প্রতিফলিত...

কমিশনের সাঁজোয়া গাড়ির পরে রাজ্যপালের হেল্পলাইন নম্বর: শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি

বাংলার নির্বাচনে ভোটারদের ভোট দেওয়া ছাড়া আর সবই প্রায় নিশ্চিত করে ফেলেছে নির্বাচন কমিশন। একদিকে বুথে পৌঁছাতে প্রায়...

দ্বিতীয় দফায় আরও আঁটসাঁট নিরাপত্তা, পূর্ব মেদিনীপুর ও কলকাতায় মোতায়েন বিপুল বাহিনী 

দ্বিতীয় দফার ভোটের প্রস্তুতিতে কোমর বেঁধে নামল নির্বাচন কমিশন। রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলোতে শান্তি বজায় রাখতে এবং ভোটারদের নিরাপত্তা...

এটাই উত্তরপ্রদেশ, বিহার থেকে আসা ‘পরিবর্তন’: মমতাকে শাহর অশ্লীল সম্বোধনে তোপ অভিষেকের

মহিলা সংরক্ষণ সংশোধন বিলকে হাতিয়ার করে গোবলয়ের দল বিজেপি মহিলা-প্রেমী হিসাবে নিজেদের প্রমাণে বাংলায় এসে ভয়ঙ্কর চেষ্টা করে...