Friday, March 20, 2026

ভোট বাজারে বাংলায় একাধিক প্রকল্পের উদ্বোধন নিয়ে টুইট মোদির

Date:

Share post:

নির্বাচনের প্রাক্কালে রাজ্যে একের পর এক কেন্দ্রীয় প্রকল্পের(Central project) উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। সেই ধারা অব্যাহত রেখে সোমবার ফের রাজ্যে আসছেন তিনি। আগামীকাল প্রধানমন্ত্রীর(Prime Minister) এই সফরকে কেন্দ্র করে উত্তেজনা চরমে রয়েছে। তার আগেই রবিবার একটি টুইট করলেন নরেন্দ্র মোদি। একেবারে খাঁটি বাংলায় লেখা এই টুইট, যেখানে তুলে ধরা হলো সোমবার রাজ্যে কোন কোন প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন তিনি।

রবিবার টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, দেশের প্রগতিতে যাঁদের বিশেষ অবদান রয়েছে। সেই সব অসামান্য ব্যক্তিত্বরা বাংলার পুণ্যভূমিতে জন্মগ্রহণ করেছেন। আগামীদিনে পশ্চিমবঙ্গে যাতে সর্বোচ্চ উন্নয়ন হয়, তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আমি আগামীকাল হুগলিতে যোগাযোগ সংক্রান্ত একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করব। পাশাপাশি, নোয়াপাড়া ও দক্ষিণেশ্বর মেট্রো রেলের সম্প্রসারিত অংশটিরও উদ্বোধন করা হবে বলেও টুইটে জানিয়েছেন তিনি। বলেন, এই প্রকল্পের মাধ্যমে মা কালীর দুটি পবিত্র মন্দির কালীঘাট এবং দক্ষিণেশ্বরের মধ্যে যোগাযোগ আরও উন্নত হবে। তাই এই প্রকল্প বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই মন্দিরগুলি প্রাণবন্ত ভারতীয় সংস্কৃতির প্রতীক।

এই বিষয়ে নিয়ে করা তৃতীয় টুইটে তিনি লেখেন, আপনারা জেনে খুশি হবেন বরাহনগর ও দক্ষিণেশ্বরের নবনির্মিত স্টেশনগুলিতে অনেক অত্যাধুনিক সুযোগ সুবিধা রয়েছে। যা সহজ জীবনযাত্রার জন্য আরও সহায়ক হবে। এই স্টেশনগুলিতে দৃষ্টিনান্দনিকতার ছোঁয়া রয়েছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

Advt

Related articles

অসমে একা লড়বে তৃণমূল: ঘোষিত তারকা প্রচারক

বিজেপির একের পর এক ধর্মের রাজনীতিতে ক্লান্ত অসমের মানুষের জন্য কোনও রেহাই দিতে ব্যর্থ কংগ্রেস। বিরোধী হিসাবে যে...

নিষ্কৃতিমৃত্যুর পথে যাত্রা, বন্ধ হরিশের পুষ্টি ও রক্ত পরীক্ষা

সুপ্রিম কোর্টের (Supreme Court) অনুমতির পর প্যাসিভ ইউথেনেশিয়ার (Passive Euthanasia) প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছালেন হরিশ রানা (Harish Rana)।...

আদালতের নির্দেশে ১৬তম ধাপে রোজ ভ্যালির টাকা ফেরত শুরু

রোজ ভ্যালি আর্থিক দুর্নীতি (Rose Valley Scam) কাণ্ডে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের শুক্রবার থেকে আরেক দফা টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া...

হর্ষিতের বিকল্প নিয়ে দ্রুত সিদ্ধান্ত, কে হবেন নাইটদের ‘নতুন রাসেল’?

আইপিএলের (IPL) আগে টিম কম্বিনেশন দেখে নিতে শুক্রবার নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলল কেকেআর(KKR)। দ্রুত হর্ষিত রানার বিকল্প...