Tuesday, May 12, 2026

খড়্গপুরে দিলীপ ঘোষকেই প্রার্থী করতে চায় জেলা বিজেপি, জল্পনা রাজ্যজুড়ে

Date:

Share post:

জল্পনাই কি সত্যি হতে চলেছে ?

একুশের ভোটে বঙ্গ-বিজেপির (BJP WB) সভাপতি দিলীপ ঘোষই কি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ?

এ প্রশ্ন জোরালোভাবে সামনে এসেছে বিজেপির মেদিনীপুর জেলার সভাপতি শমীক দাস (Shamik Das) সোমবার দলের কেন্দ্রীয় নেতাদের কাছে আসন্ন নির্বাচনে খড়্গপুর -সদর কেন্দ্রে ফের দিলীপ ঘোষকেই (Dilip Ghosh) প্রার্থী করার দাবি জানানোর ঘটনায়৷

এদিন কেন্দ্রীয় বিজেপি নেতারা শমীকবাবুর কাছে তাঁর জেলার সম্ভাব্য প্রার্থী তালিকা চান৷ সঙ্গে সঙ্গে সঙ্গেই শমীক দাস সেই তালিকা তুলে দেন৷ দেখা যায় তালিকায় প্রথম নামই দিলীপ ঘোষের৷ তাঁকে খড়্গপুর -সদর কেন্দ্রের প্রাথী করার সুপারিশ করেছে জেলা বিজেপি৷ দিলীপবাবু ২০১৬-সালে এই কেন্দ্র থেকে প্রথমবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন৷ পরে ২০১৯-এর লোকসভা ভোটে দলের টিকিটে তিনি মেদিনীপুরে প্রার্থী হন এবং নির্বাচিতও হন৷ পরে খড়্গপুর -সদর কেন্দ্রের উপনির্বাচনে বিজূপি পরাস্ত হয় তৃণমূলের কাছে৷

শমীকবাবু এদিন জোরালো সওয়ালে বলেছেন, দিলীপ ঘোষ প্রার্থী হলে ওই আসন ফিরে পাবে দল৷

এর পরই গেরুয়া অন্দরে এবং বাইরে প্রশ্ন উঠেছে, তাহলে কি সত্যিই দিলীপ ঘোষই এ রাজ্যে বিজেপির মুখ ? দল জিতলে তিনিই হবেন বাংলার প্রথম ‘গেরুয়া-মুখ্যমন্ত্রী’ ? পাশাপাশি, এই প্রশ্নও উঠেছে, দিলীপবাবু কি আদৌ রাজি হবেন এই কঠিন ভোটে প্রার্থী হতে ? পরে কৈলাস বিজয়বর্গীয়ের অনুরোধে ওই একই কেন্দ্রের জন্য আরও তিনটি নাম জমা দেন শমীক দাস ৷

Advt

 

Related articles

৩১ কেন্দ্রে হারের ব্যবধান ছাপিয়ে নাম বাদ কয়েক লক্ষ! সুপ্রিম কোর্টে SIR-চক্রান্তের পর্দাফাঁস তৃণমূলের

বাংলার ক্ষমতা দখল করতে কি প্রয়োগ করা হয়েছিল কোনও অদৃশ্য নীল নকশা? কুরুক্ষেত্রের যুদ্ধে অভিমন্যুকে যেভাবে সপ্তরথী মিলে...

ISL: শীর্ষস্থান অধরাই বাগানের, ডার্বিতেই লিগের ভাগ্য নির্ধারণ!

আইএসএলের(ISL) ম্যাচে ইন্টার কাশীর বিরুদ্ধে ড্র মোহনবাগানের(Mohun bagan)। ম্যাচের ফল ০-০। লিগের ভাগ্য নির্ধারণ করে দেবে আগামী রবিবারের...

বেআইনি নির্মাণকারীর সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ: তিলজলা ঘুরে জানালেন মন্ত্রী

বেআইনি নির্মাণ নিয়ে প্রথম থেকেই যে রাজ্যের নব নিযুক্ত বিজেপি সরকার কাজ করবে, তা প্রথম দিন দফতরে বসেই...

সাংসদ – পরাজিত প্রার্থীদের নিয়ে কালীঘাটে জরুরি বৈঠকে তৃণমূল নেত্রী

এবার ২০২৬-এর বিধানসভা নির্বাচনে লড়াই করা প্রার্থীদের নিয়ে বৈঠক ডাকলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে দলের...