Saturday, March 14, 2026

হাওড়া দক্ষিণে প্রার্থী অম্বিকার ছোট মেয়ে নন্দিতা, কী বলছে জেলা নেতৃত্ব?

Date:

Share post:

এবারের বিধানসভা নির্বাচনের তৃণমূলের (Tmc) প্রার্থী তালিকায় বেশকিছু চমক রয়েছে তারমধ্যে একটি হল হাওড়া (Howrah) দক্ষিণ কেন্দ্রের প্রার্থী নির্বাচন সেখানে শাসকদল প্রার্থী করেছেন বর্ষীয়ান রাজনীতিবিদ প্রয়াত অম্বিকা বন্দ্যোপাধ্যায়ের (Ambika Benarjee) ছোট মেয়ে নন্দিতা চৌধুরীকে (Nandita Chowdhury)। অম্বিকা বন্দ্যোপাধ্যায় হাওড়া কেন্দ্রীয় থেকে পাঁচবার বিধায়ক (Mla) হন। ২০০৯-এ হাওড়া থেকে সাংসদ হন তিনি।

শুধু রাজনীতিবিদ হিসেবে নয়, অম্বিকা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল ক্রীড়াজগতের সঙ্গেও। মোহনবাগান, শিবপুর ইনস্টিটিউট, সিএবি-র সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন তিনি। তাঁর কন্যা নন্দিতা চৌধুরী এবিসিএফ (অম্বিকা ব্যানার্জি ক্যান্সার ফাউন্ডেশন)-এর ট্রাস্টি এবং সভাপতি। এই সংস্থা হাওড়ার পিছিয়ে পড়া এলাকার ক্যান্সার আক্রান্তদের সহায়তা করে। এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত সমাজসেবী বলে পরিচিত নন্দিতা। কিছুদিন আগে পর্যন্ত তৃণমূলের হাওড়া জেলার সহ-সভাপতি ছিলেন তিনি। পাঁচ বছর তিনি রাজ্য মহিলা কমিশনের সদস্য ছিলেন।

1982 সাল থেকেই নন্দিতা তাঁর তার বাবা অম্বিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করছেন। সেই কারণে রাজনীতির আঙিনা তাঁর কাছে খুবই অপরিচিত। একই সঙ্গে বিভিন্ন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর হওয়ার সুবাদে বিভিন্ন লোককে নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। সমাজসেবার মনোভাব রয়েছে। এবার তাঁকে হাওড়া দক্ষিণ কেন্দ্রের প্রার্থী করেছেন তৃণমূল নেত্রী। নন্দিতা চৌধুরীকে নিয়ে তৃণমূলের অন্দরেও কোনও দ্বিমত নেই। তাঁর জয়ের বিষয়ে আশাবাদী দল।

Advt

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...