Thursday, May 14, 2026

বিদ্রোহী বিধায়করা, আজই কি মুখ্যমন্ত্রী বদল উত্তরাখণ্ডে?

Date:

Share post:

বিজেপি শাসিত উত্তরাখণ্ডে(Uttarakhand assembly election) বিধানসভা নির্বাচনের আর বেশি দেরি নেই। ২০২২-এই ভোট । আর তার ঠিক এক বছর আগেই মুখ্যমন্ত্রীকে সরানোর দাবি উঠল রাজ্যে। দলের বিধায়কদেরই প্রবল বিক্ষোভের মুখে পড়েছেন (Chief minister trivendra Singh Rawat) মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। আর এই বিদ্রোহের জের এতটাই যে, দল কোনও সিদ্ধান্ত নেওয়ার আগেই নিজে পদত্যাগ করতে পারেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে বিকেলেই সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি। রাজ্যপালের সঙ্গেও দেখা করবেন তিনি। মুখ্যমন্ত্রীর কর্মদক্ষতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিধায়কেরা। মুখ্যমন্ত্রী পদে ত্রিবেন্দ্র সিং থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতে রাজ্যে দল ক্ষমতা হারাত পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।

ইতিমধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে দেখা করেছেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত। পরিস্থিতি নিয়ে আলোচনা করতে অমিত শাহেরও মুখোমুখি হয়েছিলেন তিনি। এমনকী তাঁকে সরিয়ে কাকে মুখ্যমন্ত্রী করা যেতে পারে তা নিয়েও আলোচনা হয়েছে। নাম উঠে এসেছে দুই কেন্দ্রীয় মন্ত্রীর, রমেশ পোখরিয়াল নিশাঙ্ক ও ধন সিং রাওয়াত।

 

 

 

এই টালমাটাল পরিস্থিতিতে দুই অবজারভার রামণ সিং ও দুষ্যন্ত গৌতমকে তড়িঘড়ি দেরাদুন পাঠানো হয়েছে। ধন সিং রাওয়াতকেও দিল্লি থেকে উড়িয়ে নিয়ে আসা হচ্ছে দেরাদুনে। ওই রাজ্যের বিধায়ক ও মন্ত্রীদের সঙ্গে কথা হয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। তাঁদের সঙ্গে কথা বলে রিপোর্ট জমা দিয়েছেন দুই অবজারভার। সেই রিপোর্টে বলা হয়েছে, ত্রিবেন্দ্র সিং রাওয়াতের নেতৃত্বে বিজেপির পুনরায় নির্বাচিত হওয়ার কোনও সম্ভাবনা নেই। দলীয় নেতৃত্বের সঙ্গে তিনি কথা

বলেন না বলেও অভিযোগ উঠেছে।

 

Advt

 

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...