Friday, June 5, 2026

নন্দীগ্রামের সেই “প্রত্যক্ষদর্শী” আসলে বিজেপি নেতা! পুরোটা জানতে পড়ুন এই প্রতিবেদন

Date:

Share post:

নন্দীগ্রামের সেই ‘প্রত্যক্ষদর্শী’ আসলে বিজেপি নেতা। ‘খুঁটিতত্ত্বে’র প্রবক্তা চিত্তরঞ্জন দাসের বাড়িতে ২৬ জানুয়ারি শুভেন্দু অধিকারী জনসংযোগ যাত্রা কর্মসূচি সেরে তাঁর বাড়িতেই দুপুরে খেয়েছিলেন। শুভেন্দুর ঘনিষ্ঠ বলেই জানা গিয়েছে চিত্তরঞ্জনকে। চিত্তরঞ্জন দাস নিজেকে ‘প্রত্যক্ষদর্শী’ বলে দাবি করে সংবাদমাধ্যমের সামনে বয়ান দিয়েছিলেন। দাবি করেছিলেন, লোহার খুঁটিতে মুখ্যমন্ত্রীর গাড়ির দরজা ধাক্কা লাগাতেই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে তাঁর বাড়ি প্রায় ২ কিলোমিটার দূরে। তিনি সক্রিয়ভাবে বিজেপি করেন।

ঘটনাস্থল বিরুলিয়া-ঘোলপুকুরিয়া সংযোগস্থল চৌমাথার মোড়। আর বিজেপি নেতা চিত্তরঞ্জন দাসের বাড়ি গ্রামের একেবারে শেষে। সূত্রের খবর, শুক্রবার ওই নেতার বাড়িতে দেখা গিয়েছে বিজেপি প্রার্থীকে স্বাগত জানিয়ে লেখা ব্যানার এখনও ঝুলছে। বাড়ির আশপাশে বিজেপির পতাকা উড়ছে। বাড়িতে ছিলেন চিত্তরঞ্জন দাসের বউমা সুজাতা দাস এবং আট বছরের নাতনি। সুজাতা বলেন, তাঁদের ফিশারি রয়েছে। শ্বশুরমশাই সেই ফিশারিতে গিয়েছেন। কিন্তু ফিশারিতে গিয়েও চিত্তবাবুকে খুঁজে পাওয়া যায়নি। জানা গিয়েছে, চিত্তরঞ্জন দাসের ছেলে দেবব্রত দাস বিজেপির যুব মোর্চার দায়িত্বে আছেন। একই সঙ্গে আইটি সেলের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। চিত্তবাবুর বউমা জানান, গত ২৬ জানুয়ারি শুভেন্দুবাবু জনসংযোগ যাত্রা কর্মসূচি সেরে তাঁদের বাড়িতেই দুপুরে খেয়েছিলেন।

আরও পড়ুন-প্রথম দফা ভোটেই ৭০ হাজার জওয়ান, এত বাহিনী কেন? উঠছে প্রশ্ন

এদিন বিরুলিয়া বাজারে তেলেভাজার দোকানের কিশোর সুমন জানা বলেন, ‘প্রত্যক্ষদর্শী হিসেবে লোকজন যা বিবৃতি দিচ্ছেন, তার বেশিরভাগটাই ভিত্তিহীন। অনেকেই ঘটনাস্থলের ধারেকাছে ছিলেন না। তবুও নিজেদের ‘প্রত্যক্ষদর্শী’ বলে দাবি করছেন। আসলে লোহার পিলারের কাছে গাড়ি যাওয়ার আগেই ঘটনাটি ঘটে গিয়েছিল। তবে, ভিড়ের চোটে গাড়ির দরজা আচমকা বন্ধ হয়ে গিয়েছিল, নাকি কেউ ইচ্ছা করে চেপে দিয়েছিল, তা বলা কঠিন।’

বিরুলিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি পরিতোষ জানা বলেন, ‘আমরা প্রথম থেকেই বলছি, এটি সাধারণ দুর্ঘটনা নয়। ভিড়ের মধ্যে বিজেপি তাদের লোকজন ঢুকিয়ে দিয়েছিল। তারাই এই ঘটনা ঘটিয়েছে। তারপর ধামচাপা দেওয়ার জন্য ওদের লোকজন প্রত্যক্ষদর্শী সেজে সংবাদমাধ্যমের সামনে বিবৃতি দিচ্ছে। ২ কিলোমিটার দূরে বাড়ি হওয়া সত্ত্বেও ওই বিজেপি নেতা কেন এসেছিলেন এবং সংবাদমাধ্যমের সামনে কেন দুর্ঘটনার তত্ত্ব নিয়ে সরব হলেন, তা সকলের সামনে আসা দরকার।’

Advt

Related articles

দফতর বন্টনের দিন হঠাৎ দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর! কারণ ঘিরে কৌতুহল 

শুক্রবার সকাল পর্যন্ত মনে করা হচ্ছিল আজই রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টন (Distribution of Portfolios to Ministers) হবে, কিন্তু...

১.১০ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি, পরিবেশ রক্ষায় পশ্চিমবঙ্গকে শীর্ষে নিয়ে যাওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর 

বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) উপলক্ষ্যে শুক্রবার সকালে নলবনে 'একটি গাছ মায়ের নামে' কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ...

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...