Thursday, May 21, 2026

৫৫ কোটি টাকা কর ফাঁকির অভিযোগে ধৃত ভুয়ো ব্যবসায়ী

Date:

Share post:

বাস্তবে কোনও কোম্পানী নেই। অথচ প্রায় ৫১৩ কোটি টাকার লেনদেন করেছিল এই ভুয়ো সংস্থা। সেইসঙ্গে সরকারের GST বাবদ ৫৫ কোটি টাকা কর ফাঁকির অভিযোগে গ্রফতার করা হল দীনেশ সিং নামক এক ব্যক্তিকে। হাওড়ায় দীর্ঘদিন ধরেই এই ভুয়ো সংস্থার লেনদেন চালাচ্ছিল ওই প্রতারক। পুলিশের অভিযোগ, প্যান, আধার সহ বিভিন্ন নথি জাল করে একাধিক ভুয়ো সংস্থা চালাচ্ছিল ওই প্রতারক। কোনটা স্ত্রীর নামে, কোনটা বোন বা শ্যালিকার নামে বা আত্মীয়ের নামে। যদিও সবকটাই ছিল ভুয়ো। প্রত্যেকের নামে একাধিক লেনদেনে ভুয়ো বিল তৈরি করে নীলেশ। GST নিয়মকে হাতিয়ার করে ইনপুট ট্যাক্স ক্রেডিটের সুবিধা নেওয়ার জন্য এই প্রতারণা চক্র সক্রিয় ছিল।


সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিস টাক্সের হাওড়া কমিশনারেট এই অসাধু চক্র সংক্রান্ত কিছু তথ্য পায়। ডেপুটি কমিশনার নিশান্ত কুমার বৃহস্পতিবার বলেন, তারা ২০১৯ সাল থেকে হাওড়ার ওই ব্যবসায়ীর উপর নজরদারি চালাতে শুরু করেন। তাঁরা জানতে পারেন, গণেশ ট্রেডিং নামে একটি সংস্থা খুলে, তার মাধ্যমে নানা সংস্থায় টাকা পাঠানো হছে বা টাকা নেওয়া হচ্ছে। একই দিনে মোটা অঙ্কের টাকা লেনদেনও হয়েছে। তদন্তে দেখা যায়, যে সংস্থাগুলিতে টাকা যাচ্ছে, সেগুলির মালিক হয় ওই ব্যক্তির স্ত্রী বা শ্যালিকা কিংবা অত্যন্ত ঘনিষ্ট আত্মীয়। দিনের পর দিন শুধু কয়েকটা নিদ্দির্ষ্ট সংস্থায় ঘুরপাক খাচ্ছে টাকা। খোঁজ নিয়ে জানা যায়, বিষ্ণু চৌধুরী নামক ওই কুখ্যাত প্রতারকের সঙ্গে হাত মিলিয়ে টাকা ও বিল তছরূপ শিখেছিলেন নীলেশ। GST তদন্তকারী কমিশনারেট অফিসার জানিয়েছেন ইতিমধ্যে আমরা গণেশ ট্রেডিং ছাড়াও আরও ৪ টি ভুয়ো সংস্থার খোঁজ পেয়েছি । যেগুলি হাওড়া কমিশনারেটের আওতায় রয়েছে। পাশাপাশি দুটো সংস্থা রয়েছে। যেগুলো কলকাতা নর্থ কমিশনারেটের আওতায় রয়েছে। তদন্তে আরও কিছু সংস্থার সন্ধান মিলবে বলে আশা করা হচ্ছে। নজরে কিছু বেসরকারি ব্যাঙ্কও রয়েছে।

Advt

Related articles

তৃণমূল বিধায়কের আর্জিকেই মান্যতা: আইনানুযায়ী ধর্মীয় অনুষ্ঠানে পশুবলিতে ছাড় বিবেচনা করুক রাজ্য, নির্দেশ হাই কোর্টের

তৃণমূল বিধায়ক আখরুজ্জমানের আর্জিকেই মান্যতা, ধর্মীয় অনুষ্ঠানে পশুবলিতে যে ছাড় আইনে আছে, রাজ্যকে তা বিবেচনার নির্দেশ দিল কলকাতা...

ঝাড়গ্রামে হাতির তাণ্ডব, ২৪ ঘণ্টায় জোড়া মৃত্যু! লোধাশুলিতে বন দফতরের গাড়ি ঠেলল ‘রামলাল’

ঝাড়গ্রামে ফের হাতির তাণ্ডব। ভাইরাল হল 'রামলাল'(Ramlal)-এর দাপটের ভিডিও। জঙ্গল এলাকার একটি গাড়িকে শুঁড় দিয়ে ঠেলে বেশ কিছুটা...

পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: জীবন-জীবিকা রক্ষায় গর্জে উঠল তৃণমূল

পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ নয়— এই দাবি নিয়ে প্রতিবাদে গর্জে উঠল তৃণমূল কংগ্রেস। গরিব মানুষের জীবন-জীবিকা রক্ষায় বৃহস্পতিবার...

এক ইমেলেই ৮ হাজার ছাঁটাই! জুকারবার্গের ‘সাফাই’ ঘিরে উত্তাল নেটদুনিয়া 

এপ্রিলের শুরুতে একটি ইমেলে কাজ হারিয়েছিলেন ওরাকেলের ৩০ হাজার কর্মী। ১ মাসের মধ্যেই বুধবার মার্ক জুকারবার্গের মেটা একসঙ্গে...