Saturday, April 4, 2026

জম-জমাট মঙ্গল, প্রচারে ফের শাহ-নাড্ডা, অন্যদিকে মমতা-অভিষেক

Date:

Share post:

জম-জমাট মঙ্গলবার। রাজ্যে প্রথম দফার ভোটের আর মাত্র ৪ দিন বাকি। গরম উপেক্ষা করেই নেতা-নেত্রীরা নেমে পড়েছেন ভোটের প্রচারে। আজ ফের বাংলায় ভোট প্রচার করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। দক্ষিণ ২৪ পরগণার গোসাবায় জনসভা করবেন তিনি। পাশাপাশি ঘাটালে রোড শো করবেন জেপি নাড্ডা।

আরও পড়ুন-পুরুলিয়ায় ৩ সভা মমতার, মেদিনীপুরে অভিষেক 

দক্ষিণ ২৪ পরগণায় ভোটের প্রচারে এসে সেখানেই মধ্যাহ্নভোজ সারবেন বলেই সূত্রের খবর। সেখানে থেকে তিনি যাবেন পশ্চিম মেদিনীপুরে। সেখানে রোড শো করবেন তিনি। পাশাপাশি আজ ঘাটালে রোড শো করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। এছাড়াও বাঁকুড়ায় প্রচার করবেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এরপর রানিবাঁধে জনসভা করবেন বিজেপির রাজ্য সভাপতি। অন্যদিকে পুরুলিয়ায় আজ তিনটি সভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কেশপুরে জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এবং কাঁথিতে অধিকারী গড়ে রোড শো করবেন অভিষেক। একইসঙ্গে আজ একাধিক কর্মসূচি রয়েছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীরও (Suvendu Adhikari)।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...