Friday, May 15, 2026

সারদা কাণ্ডে ইডির মুখোমুখি আহমেদ হাসান ইমরান

Date:

Share post:

সারদা কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জেরার মুখোমুখি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার প্রাক্তন সংসদ আহমেদ হাসান ইমরান। মঙ্গলবার সকালে ইডি দফতরে আসেন তিনি। সূত্রের খবর, সারদা চিটফান্ড থেকে যে টাকার লেনদেন হয়েছে সেই নথিতে নাম রয়েছে আহমেদ হাসানের। তার পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার তাঁকে তলব করেন ইডি আধিকারিকরা। ইডি সূত্রে খবর, আহমেদ হাসান ইমরানের কাছ থেকে ২০২০-২১ অর্থবর্ষের আয়কর নথি সহ বেশ কিছু নথি চাওয়া হয়েছে। সেগুলি নিয়েই আজ ইডি দফতরে আসেন তিনি। এই মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদ করেছেন ইডির আধিকারিকরা। তার বয়ান ভিডিও রেকর্ডিং করা হতে পারে বলে ইডি সূত্রে খবর।

আরও পড়ুন-সরকার তিনি গড়বেন: প্রার্থী দেখে নয়, প্রতীকে ভোটের আবেদন তৃণমূলনেত্রীর

মঙ্গলবার সারদা কাণ্ডে অভিযুক্ত প্রাক্তন আইপিএস রজত মজুমদারকে জেরা করছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। এর আগে সারদাকাণ্ডে ২০১৪ সালে ৯ সেপ্টেম্বর গ্রেফতার হন প্রাক্তন পুলিশকর্তা রজত মজুমদার। আগেও সারদা কেলেঙ্কারিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হন প্রাক্তন তৃণমূল সাংসদ।

Advt

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...