Saturday, June 27, 2026

মানুষকে উৎসাহ দিতেই সকাল থেকেই বুথে বুথে জুন

Date:

Share post:

সকালে উঠেই মন্দিরে পুজো দেন। তারপর ভোটারদের উৎসাহিত করতে বুথে বুথে ঘুরছেন তৃণমূলের তারকা প্রার্থী জুন মালিয়া। আজ, শনিবার প্রথম দফার নির্বাচনে ভোট হচ্ছে ৩০ আসনে। এর মধ্যে রয়েছে মেদিনীপুর কেন্দ্রও। ভোট প্রক্রিয়ার উপর নজর রাখতেই সকাল সকাল বেরিয়ে পড়েন তিনি। মন্দিরে পুজো দিয়ে গুড়গুড়িতলার ভোট কেন্দ্রে যান তৃণমূলের এই তারকা প্রার্থী । সেখান থেকেই সাংবাদিকদের জুন জানান, এই কেন্দ্রের ভোট মোটামুটি শান্তিপূর্ণ।

আরও পড়ুন-কেশিয়াড়িতে এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ

এদিন নিরাপত্তা খতিয়ে দেখতে তিনি যান মাতালডাঙার বুথেও। সেখানে তিনি সাংবাদিকদের জানান, ‘‘আপাতত ভোট প্রক্রিয়া নির্বিঘ্নেই চলছে। কোথাও তেমন বড় কোনও অশান্তির খবর নেই। সাধারণ মানুষের উপর আমার আস্থা আছে।’’

Advt

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...