Wednesday, May 6, 2026

‘ব্রিজ নেই তো ভোট নেই’, প্ল্যাকার্ড ঝুলিয়ে ভোট বয়কট করলেন গ্রামবাসীরা

Date:

Share post:

কংগ্রেস আমলে তৈরি প্রায় ৭০ বছরের ব্রিজ। ছাতনা বিধানসভা কেন্দ্রের জামখোল নদীর উপর এই ভগ্নপ্রায় ব্রিজ। গ্রামবাসীদের অভিযোগ, বর্ষার সময় জলের পরিমাণ বাড়লে ভীষণ অসুবিধে হয় তাঁদের। ব্যাপক কষ্টে যাতায়াত করতে হয়। এমনকি চলাফেরা করার অবস্থাতেই থাকে না। কোমরে দড়ি বেঁধে যাতায়াত করতে হয় মহিলাদের। বয়স্করা যাতায়াত করতেই পারেন না। তাঁদের দাবি, এই ব্রিজের সমস্যা যতক্ষণ না মিটছে ততক্ষণ ভোট তাঁরা ভোট দেবেন না। সকল গ্রামবাসীরা মিলে ভোট বয়কট করেছেন।

আরও পড়ুন-‘সামলাতে না পারলে রিঅ্যাকশন হবে’, কমিশনকে হুঁশিয়ারি দিলীপের

আজ, শনিবার রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ চলছে। তার মধ্যেই ভোট বয়কট করেছেন এই গ্রামের বাসিন্দারা। তাঁরা জানাচ্ছেন, ব্রিজের সমস্যা বহু দিনের। কংগ্রেসের আমলে এই ব্রিজ তৈরি করেছিলেন শিবদাস চট্টোপাধ্যায়। তারপর ব্রিজের মেরামতির কাজ হয়নি। কোনরকমে একটু সারাই করা হয়েছিল। আর সেই কারণেই ক্ষোভ সেখানকার বাসিন্দাদের। ব্রিজ নেই তো ভোট নেই। প্ল্যাকার্ডে লিখে টাঙিয়ে দিয়েছেন গ্রামবাসীরা। কোনও প্রতিশ্রুতি তাঁরা মানবেন না বলে জানিয়ে দিয়েছেন। কারণ বারাবার সরকারকে জানিয়েও কোনও সুরাহা হয়নি। তাই অবশেষে ভোট বয়কটের সিদ্ধান্ত গ্রামবাসীদের।

গতকাল, শুক্রবার রাস্তা তৈরির দাবিতে ভোট বয়কটের ডাক দেন পুরুলিয়ার পিঠাজোড়া গ্রামের বাসিন্দারা। বিক্ষোভের খবর পেতেই ঘটনাস্থলে ছুটে আসেন জেলার পুলিশ সুপার ও জেলা শাসক। কিন্তু তাতে কী! রাস্তা তৈরির দাবিতে অনড় বাসিন্দারা প্রখর রোদকে তোয়াক্কা না করেই বিক্ষোভ চালিয়ে যান। তবে শেষমেশ তাঁদের দাবি পূরণ করতে বাধ্য হয় প্রশাসন।শুরু হয় রাস্তা ঢালাইয়ের কাজ।

 

Advt

Related articles

রণক্ষেত্র রাজবাড়ি! ভোট-পরবর্তী হিংসা রুখতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাটের ওসি 

ভোট পরবর্তী অশান্তি রুখতে গিয়ে গুলিবিদ্ধ হলেন ন্যাজাট থানার ওসি ভরত প্রসুন কর। মঙ্গলবার রাতে ন্যাজাট থানার রাজবাড়ি...

মোদির ঐতিহাসিক জয়: অভিনন্দন ট্রাম্পের

বাংলার বিধানসভা নির্বাচন যে গোটা বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল, তা গত একমাসের আন্তর্জাতিক পত্র পত্রিকাগুলির প্রতিবেদনে প্রকাশিত...

বিএসএফ সদর দফতরের সামনে তীব্র বিস্ফোরণ, জলন্ধরে চাঞ্চল্য

জলন্ধরে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর পাঞ্জাব ফ্রন্টিয়ার সদর দফতরের বাইরে মঙ্গলবার সন্ধ্যায় একটি বাইকে বিস্ফোরণ ঘটে। রাত ৮টা...

অবসরপ্রাপ্তরা আসতে পারবেন না নবান্নে: নির্দেশের পরই পদত্যাগ চার আধিকারিকের

ফাইল নিয়ে নির্দেশের পরে এবার সোজা তৃণমূল জমানার পদাধিকারীদের জন্য নির্দেশ জারি নবান্নের। অবসরের পরেও বিভিন্ন দফতরে দায়িত্বে...