Sunday, May 17, 2026

করোনার বাড়বাড়ন্ত, হরিদ্বারে মহাকুম্ভ স্নান নিয়ে চিন্তায় প্রশাসন

Date:

Share post:

আগামী ১ এপ্রিল থেকে হরিদ্বারে (Haridwar) শুরু হচ্ছে মহাকুম্ভ (Mahakumbh) মেলা। কিন্তু দেশজুড়ে করোনা সংক্রমন (coronacirus) ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। মনে করা হচ্ছে মহাকুম্ভ উপলক্ষে আগামী এপ্রিলে অন্তত ৩ থেকে ৫ কোটি মানুষ দেবভূমি হরিদ্বারে (Haridwar) আসতে পারেন । এই বিপুল জনসমাগমের মধ্যে কীভাবে করোনা সংক্রমণ প্রতিরোধ করা যায় তা নিয়ে প্রবল চিন্তায় উত্তরাখণ্ড প্রশাসন। রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে, করোনা পরীক্ষার ব্যাপারে প্রশাসন কড়া পদক্ষেপ করতে চলেছে। দিনদুয়েক আগেই উত্তরাখণ্ড হাইকোর্ট জানিয়েছে, করোনার নেগেটিভ সার্টিফিকেট ছাড়া কাউকেই হরিদ্বারে ঢুকতে দেওয়া হবে না। আর শুধু অ্যান্টিজেন টেস্ট নয়, আরটিপিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষা করিয়ে সেই রিcপোর্ট জমা দিতে হবে।

যাদের কাছে এই রিপোর্ট থাকবে না, তাদের তখনই ফিরিয়ে দেওয়া হবে। আর করোনা পরীক্ষা করে যাদের পজিটিভ রিপোর্ট আসবে তাদের আইসোলেশনে রাখা হবে। একসঙ্গে ১০ হাজার জনকে যাতে আইসোলেশনে রাখা যায় সেই ব্যবস্থা করার কথা ভাবা হচ্ছে। তবে ভক্ত সমাগম যদি মাত্রাছাড়া হয় তাহলে কতটা কী করা যাবে তা নিয়ে যথেষ্টই চিন্তায় প্রশাসন

Advt

Related articles

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...