Saturday, June 27, 2026

নন্দীগ্রামে জনজোয়ারে ভেসে কড়া ভাষায় অধিকারী পরিবারকে আক্রমণ মমতার

Date:

Share post:

নন্দীগ্রামের মাটি থেকে ফের কড়া ভাষায় অধিকারী পরিবারকে আক্রমণ করলেন মমতা বন্দোপাধ্যায়। তিনি জানিয়েছেন, “থাকবেন আপনারাই, আর আপনাদের দেখতে থাকবে রাজ্য পুলিশই। ভিন রাজ্যের পুলিশ ফিরে যাবে নিজের রাজ্যে। পান্ডাদের কীভাবে তাড়াতে হয় বাংলার মানুষ জানেন।” তিনি এও বলেছেন, “ভোট না দিয়ে কেউ ফিরে আসবেন না।”
মাথা ঠান্ডা রাখুন, কোনও প্ররোচনায় পা দেবেন না। ভিন রাজ্যের পুলিশ অত্যাচার করছে, ভোট শেষে ভিন রাজ্যের পুলিশ থাকবে না। আর পান্ডাদের কীভাবে বের করে দিতে হয় তা বাংলার মানুষ ভালোভাবেই জানে। নন্দীগ্রামে রোড শোয়ের মাঝে এমনটাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
জনজোয়ারে ভেসে আপ্লুত মমতা বলেন,
হাজার হাজার টাকা চুরি করেছে গদ্দার, সেই টাকা থেকে দিচ্ছে সকলকে। তাই টাকা দিলে নিয়ে নিন, আর ভোটের সময় ওদের খরচা করে দিন। টাকা নেওয়া ঠিক নয়, আমরা সে কথা বারবার নির্বাচন কমিশনকে বলেওছি। কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি।

Advt

Related articles

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...