Sunday, May 17, 2026

বিপদ বাড়ছে, ভোটের বাংলায় করোনার দৈনিক সংক্রমণ হাজার ছাড়ালো

Date:

Share post:

ভোটের বাংলায় (west bengal) বৃহস্পতিবার করোনা (corona) আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় হাজার ছাড়াল।

রাজ্য স্বাস্থ্য দফতরের খবর, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১,২৭৪ জন, মৃত্যু হয়েছে ২ জনের। রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা হাজার অতিক্রম করায় উদ্বিগ্ন বিশেষজ্ঞ মহল। বিশেষজ্ঞদের আশঙ্কা, করোনা সংক্রমণে এখনই রাশ টানা না গেলে ভয়ঙ্কর বিপদের পড়তে পারে বাংলা৷

গত মঙ্গলবার রাজ্যে করোনার গ্রাফ ছিলো নিম্নমুখী৷ ফলে কিছুটা স্বস্তি ফিরিয়েছিল। কিন্তু বুধবারই দৈনিক সংক্রমণ প্রায় হাজার ছুঁয়ে যায়। ওইদিন করোনায় আক্রান্ত হয়েছিলেন ৯৮২ জন, প্রাণ হারিয়েছিলেন ২ জন।

আর বৃহস্পতিবার সেই সংক্রমণের হার বাড়ল আরও বেশ কয়েকগুন।
এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৬, ৫১৩ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৫, ৭১, হাজার ৩৪৫ জন৷ মৃত্যু হয়েছে ১০, ৩৩১ জনের।

বিশেষজ্ঞদের একাংশের কথায়, ভোটপ্রচার এবং দোলে রাজ্যের একাধিক জায়গায় নজরে এসেছিল অসচেতনতার চিত্র। আর এর প্রভাব অত্যন্ত খারাপ হতে পারে, মনে করা হচ্ছিল এমনটাই। সেই আশঙ্কাই সত্যি হল!

আরও পড়ুন- মিডিয়ায় প্রভাবিত হবেন না, নন্দীগ্রামে দিদিই জিতছেন, বললেন কুণাল

Advt

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...