Thursday, May 14, 2026

২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত ৮৩৯ জন, আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়ালো

Date:

Share post:

ভারতে দৈনিক সংক্রমণে ফের রেকর্ড গড়ল করোনাভাইরাস। একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ১,৫২,৮৭৯। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৮৩৯ জনের। এই নিয়ে পরপর ৬ বার ভারতে করোনা আক্রান্তের সংখ্যা পেরোলো ১ লক্ষ। এর মধ্যে দেশজুড়ে চলছে করোনার টিকাকরণ। ভারতে এখনও পর্যন্ত টিকা পেয়েছেন দশ কোটি পনেরো লক্ষ পঁচানব্বই হাজার একশ সাতচল্লিশ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩৩লক্ষ ৫৮ হাজার ৮০৫। যাদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১কোটি ২০লক্ষ ৮০হাজার ৪৪৩জন। এখন সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১১ লক্ষ ৮হাজার ৮৭জন। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ১লক্ষ ৬৯ হাজার ২৭৫ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের পর সুস্থ হয়ে উঠেছেন ৯০,৫৮৪জন।

 

আরও পড়ুন-হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ম‍্যাচে জয়ের ব‍্যাপারে আশাবাদী নাইট অধিনায়ক ইয়ন মর্গ‍্যান

গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করোনা আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার ৪১১। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৩ লক্ষ ৪৩ হাজার ৯৫৪ জন। মোট মৃতের সংখ্যা ৫৭ হাজার ৬৩৮ জন। ইতিমধ্যেই মহারাষ্ট্রে জারি হয়েছে নাইট কার্ফু। রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত রয়েছে এই বিধিনিষেধ। পাশাপাশি কর্ণাটকেরও বেশকিছু জেলায় নাইট কার্ফু জারি হয়েছে।

Advt

Related articles

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...