Wednesday, May 20, 2026

টিকার অভাবে বহু সেন্টার বন্ধ, ওদিকে মোদির ডাকে শুরু ‘টিকা উৎসব’, কটাক্ষ রাহুলের

Date:

Share post:

দেশের বহু রাজ্যেই প্রকটভাবে করোনা- ভ্যাকসিনের অভাব দেখা দিয়েছে। মুম্বই, পুনে তো বটেই, আরও একাধিক জায়গায় টিকাকরণ কেন্দ্র বন্ধই করে দিতে হয়েছে ভ্যাকসিন এর অভাবে। পশ্চিমবঙ্গেও এমন আশঙ্কা মাথাচাড়া দিতে পারে যে কোনও মুহুর্তে৷ ওদিকে, প্রধানমন্ত্রীর (PM MODI) ডাকে আজ থেকে শুরু হয়েছে ‘টিকা উৎসব’৷

দেশজুড়ে করোনা-গ্রাফ আকাশ ছুঁতে চলেছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যত দ্রুত সম্ভব বেশি সংখ্যক মানুষকে ভ্যাকসিন দেওয়া প্রয়োজন। আর সেই সময়ই অভাব দেখা দিয়েছে ভ্যাকসিনের৷ ভ্যাকসিনের সরবরাহ কেন্দ্রীয় সরকার করতে না পারায় একের পর এক বন্ধ হচ্ছে ভ্যাকসিনেশন- সেন্টার৷ চাহিদা অনুসারে ভ্যাকসিন যোগানোর পরিবর্তে দেশজুড়ে ‘টিকা উৎসব’-এর ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী৷ আজ রবিবার থেকে একাধিক রাজ্যে শুরু হয়েছে এই কর্মসূচি, চলবে ১৪ এপ্রিল পর্যন্ত।

এদিকে, প্রধানমন্ত্রীর ডাকা এই টিকা উৎসবের কড়া সমালোচনা করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (RAHUL GANDHI)৷ রাহুল বলেছেন, “যখন দেশে ভ্যাকসিনের অভাব তৈরি হয়েছে, তখন এই ‘উৎসব’ কেন ? ভ্যাকসিন সরবরাহ করার দিকে মন দিক কেন্দ্র৷ তাছাড়া টিকাকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটা কখনই কোনও উৎসব হতে পারেনা৷”

করোনা’র সংক্রমণ ঝড়ের গতি বৃদ্ধি পাওয়ায় রাজ্যগুলির মুখ্যমন্ত্রীর সঙ্গে দিনকয়েক আগে এক বৈঠক করেন মোদি৷ ওই বৈঠকেই এই টিকা উৎসবের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেছিলেন, ১১ এপ্রিল জ্যোতিবা ফুলের জন্মদিন, আর ১৪ এপ্রিল বাবা সাহেবের জন্মদিন। তাই ১১ থেকে ১৪ এপ্রিল দেশজুড়ে টিকাকরণের উৎসব হবে৷ মোদি বলেছিলেন, যারা ভ্যাকসিন নেওয়ার যোগ্য তাদের ভ্যাকসিন দেওয়ার জন্য এই বিশেষ অভিযান চলবে এবং খেয়াল রাখতে হবে, ভ্যাকসিনের একটা ডোজও যাতে নষ্ট না হয়৷ মোদির ডাকে সাড়া দিয়ে রবিবার থেকেই উত্তর প্রদেশ ও বিহারে এই টিকাকরণের উৎসব চলছে৷

আরও পড়ুন:ওওওও দিদিই… মোদির বিরুদ্ধে ইভটিজিং-এর অভিযোগ, থানা পাঠাচ্ছে কমিশনে

Advt

Related articles

অস্ত্র আইনে মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: ক্ষুব্ধ মালা, আত্মসমর্পণের পরে জামিন

অস্ত্র আইনে মামলা রুজু। আত্মসমর্পণ করে জামিন পেলেন সাংসদ মালা রায় (Mala Ray)। একই সঙ্গে আত্মসমর্পণ করেন মালা...

নিম্ন আদালতে থমকে বিচার, সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকরের আর্জি জানিয়ে হাইকোর্টে সিবিআই

এসএসসিতে নিয়োগ মামলার তদন্ত এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছলেও, বিচার প্রক্রিয়া নিয়ে নতুন করে আইনি জট তৈরি হয়েছে। গ্রুপ-ডি...

অভিষেকের সম্পত্তির তালিকা বিজেপির নেতারা প্রকাশ করছেন না, স্পষ্ট করলেন কুণাল

রাজ্যে বিধানসভা নির্বাচনের একটি উপনির্বাচন এখনও বাকি। ভোট পরবর্তী হিংসায় রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রান্তে একের পর এক...

বাতিল নাকি সংশোধন? কনস্টেবল নিয়োগ নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট

রাজ্য পুলিশের সাড়ে এগারো হাজারেরও বেশি কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ কোন দিকে এগোবে, তা এবার নির্ভর করছে রাজ্যের...