Friday, May 8, 2026

করোনা এড়িয়ে অমাবস্যায় কুম্ভস্নানের ঢল, প্রশ্নের মুখে উত্তরাখণ্ড সরকার

Date:

Share post:

সোমবারের সোমাবতী(Somabati amabasya) অমাবস্যায় লক্ষ লক্ষ ভক্ত কুম্ভ মেলায় (kumbh mela)শাহি স্নানে অংশ নিলেন। রাজকীয় স্নানের সময় ঘাটে স্নানরত ভক্তদের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় । ছবিতে দেখা যাচ্ছে কারোর মুখে মাস্ক নেই। নেই সোশ্যাল ডিসটেন্স এর বালাই। আর এতেই শোরগোল পড়ে গিয়েছে দেশজুড়ে। আর সেইসঙ্গে ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ হওয়ায় আমি ধন্য, এ কথা লিখে কুম্ভ মেলার পূণ্যার্থীদের শুভেচ্ছা জানানোয় রীতিমতো প্রশ্নের মুখে পড়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত ( chief minister of Uttarakhand Tirath Singh Rawat ) ।

কুম্ভ মেলা ( Kumbh Mela police)পুলিশ কন্ট্রোল রুম জানিয়েছে সোমবারের পুণ্যস্নানে ৩১ লক্ষেরও বেশি ভক্ত উপস্থিত ছিলেন। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত সাড়ে এগারোটা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ১৮১৬৯ জন ভক্তের করোনা পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে ১০২ জন করোনা আক্রান্ত রয়েছেন। এভাবে করোনা বিধি শিকেয় তুলে কুম্ভস্নানের অনুমতি দেওয় নিয়ে প্রবল সমালোচনার মুখে উত্তরাখন্ড সরকার। তবে মূখ্যমন্ত্রী জানিয়েছেন, কুম্ভে ১৬ টি ঘাট রয়েছে। শুধু হরিদ্বারই নয়। কুম্ভ -হৃষিকেশ থেকে নীলকান্ত পর্যন্ত বিস্তৃত। পুণ্যার্থীরা সঠিক জায়গায় স্নান করছেন এবং এর জন্যও একটি সময়সীমা বেঁধে দেওয়া ছিল। ফলে নিয়ম খুবই কঠোরভাবে মানা হয়েছে।সেইসঙ্গে মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত (CM Tirath Singh Rawat) দাবি করেছেন যে পুণ্য স্নানের সময় কেন্দ্রের জারি করা করোনা নির্দেশিকা পুরোপুরি অনুসরণ হচ্ছে। স্যানিটাইজার মাস্ক বিলি করা হচ্ছে। থার্মাল স্ক্রীনিং দিয়ে শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে। আর তার পরেই প্রাঙ্গণে ঢোকার অনুমতি পাওয়া যাচ্ছে।

Advt

Related articles

রাজ্যে পালাবদলের জের! শীর্ষ আদালতে আরও তিন সপ্তাহ পিছিয়ে গেল ডিএ মামলা 

রাজ্যে দীর্ঘ ১৫ বছর পর ক্ষমতার পালাবদলের রেশ এবার পৌঁছল সুপ্রিম কোর্টেও। দীর্ঘ প্রতীক্ষিত মহার্ঘ ভাতা বা ডিএ...

মাধ্যমিকে পাশের হারে কলকাতাকে টেক্কা জেলার, পাশের হারে শীর্ষে কালিম্পং

প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik Result)। পাশের হার ৮৬.৮৩ শতাংশ। জেলাভিত্তিক পাশের হারে দক্ষিণবঙ্গ কে টেক্কা দিয়েছে...

আজ মাধ্যমিকের ফলপ্রকাশ,পর্ষদের ওয়েবসাইট – অ্যাপ থেকে ডাউনলোড করা যাবে স্কোরকার্ড

স্কুল জীবনের জীবনের প্রথম বড় পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে আজ। শুক্রবার সকাল ন'টার কিছু পরে সাংবাদিক বৈঠক...

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...