Wednesday, May 13, 2026

শহিদ মিনার ময়দান থেকে কলকাতার ঘরে ঘরে পৌঁছতে চাইছেন মোদি, জোর প্রস্তুতি বিজেপির

Date:

Share post:

বাংলায় ম্যারাথন নির্বাচন (West Bengal Assembly Election) পর্বে সপ্তম ও অষ্টম দফায় কলকাতার ১১টি আসনে ভোট গ্রহণ। আগামী ২৬ এপ্রিল সপ্তম দফায় দক্ষিণ কলকাতার বন্দর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জে ভোট। আর অষ্টম দফায় ভোট নেওয়া হবে চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা ও কাশীপুর-বেলগাছিয়ায়।

গত বিধানসভায় কলকাতার ১১টি আসনই ছিল শাসক ঘাসফুল শিবিরের দখলে। এবারও এই আসনগুলি ধরে রাখার ব্যাপারে আশাবাদী তারা। অন্যদিকে, কলকাতার সবকটি কেন্দ্রে বিশেষ নজর দিয়েছে গেরুয়া শিবির।

আর তার আগে আগামিকাল, শুক্রবার প্রধানমন্ত্রীর (PM) নরেন্দ্র মোদির (Narendra Modi) সভা (Rally) করার কথা ছিল ভবানীপুর কেন্দ্রের সুভাষ উদ্যানে। কিন্তু প্রয়োজনীয় অনুমতি না মেলায় সেই সভাটি হচ্ছে ধর্মতলার শহিদ মিনার (Shahid Miner) ময়দানে। করোনা পরিস্থিতির জেরে ২২ ও ২৪ এপ্রিলের বদলে ২৩ এপ্রিল একদিনেই চারটি সভা হচ্ছে মোদির। মালদহ, বহরমপুর, সিউড়ি ও কলকাতার সভাগুলি সব শহিদ মিনার ময়দানে হবে।

এই চার জায়গাতেই সভাস্থলে হাজির থাকবেন মোদি। করোনা আবহে সমস্ত বিধি মেনে জমায়েতে রাশ টেনে সভাস্থলে সর্বোচ্চ ৫০০ জন শ্রোতা থাকবেন। পাঁচশোজন আমন্ত্রিতের মধ্যে একটা বড় অংশ সমাজের বিশিষ্টজন এবং মহিলারা। দলীয় সূত্রে এমনটাই খবর। সেক্ষেত্রে শহিদ মিনার থেকে প্রধানমন্ত্রীর বার্তা কলকাতার প্রতিটি বুথের প্রতিটা বাড়িতে পৌঁছে দিতে চায় রাজ্য বিজেপি।

আরও পড়ুন:করোনায় বেহাল দেশ আর বঙ্গে ভোট প্রচারে প্রতিশ্রুতির বন্যা শাহের

মোবাইলে যেমন প্রধানমন্ত্রীর ভাষণ দেখার অনুরোধ জানাচ্ছেন বিজেপি কর্মীরা, ঠিক একইভাবে বাকি জায়গায় এলইডি স্ক্রিনের মাধ্যমে সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পৌঁছে দেওয়া হবে মোদির ভাষণ। তার জন্য শুক্রবার সকাল থেকেই পাড়ায় পাড়ায় বসানো হচ্ছে এলইডি স্ক্রিন। বিকেল ৪টে ৪৫ মিনিট থেকে ৫ টা ২৫ মিনিট পর্যন্ত শহিদ মিনার ময়দানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সব মিলিয়ে ভার্চুয়ালি শহিদ মিনার ময়দান থেকে কলকাতার ঘরে ঘরে পৌঁছতে চাইছেন মোদি।

Advt

Related articles

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

তিলজলাকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক ও ম্যানেজার

তিলজলা অগ্নিকাণ্ডে (Kolkata Factory Fire) গ্রেফতার কারখানার মালিক জাফর নিশাদ ও ম্যানেজার! মঙ্গলবার দুপুরে তপসিয়ার এক চামড়ার কারখানায়...

প্রার্থনা সংগীতে গাইতে হবে বন্দেমাতরম, স্কুলগুলিকে নির্দেশ শিক্ষা দফতরের 

জাতীয় সংগীত জনগনমণ-র পাশাপাশি স্কুলে প্রার্থনার সময় গাইতে হবে বন্দেমাতরমও (Vandemataram Song), রাজ্যের সব সরকারি স্কুলে নির্দেশিকা পাঠালো...

টুটু বোসের প্রয়াণে মর্মাহত মমতা, মোহনবাগান কর্তার পরিবারকে সমবেদনা অভিষেকের

৭৮ বছর বয়সে প্রয়াত মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস ওরফে টুটু বোস (Tutu Bose)। মঙ্গলবার রাতে...