Tuesday, March 17, 2026

নির্বাচন কমিশনের গাফিলতিতে প্রাণ হারালেন মহিলা ভোটকর্মী

Date:

Share post:

ভোটের দায়িত্ব নেওয়াই হল না। আসানসোলে ভোট সরঞ্জাম বিতরণ কেন্দ্রে এসে মৃত্যু হল এক এক মহিলা ভোটকর্মীর। এই ঘটনায় ভোটকর্মীদের চিকিৎসা পরিষেবা নিয়ে অভিযোগ উঠেছে। যদিও তা মানতে চায়নি প্রশাসন।

সোমবার রাজ্যের সপ্তম দফার ভোট। ভোটের কাজে যোগ দিতে ডিসিআরসি আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে গিয়েছিলেন দুর্গাপুরের রূপনারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা অসীমা মুখোপাধ্যায়। প্রবল গরমে সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। মেডিক্যাল টিম না আসায় কিছুক্ষণ পরে অসীমাকে গাড়িতে চড়িয়ে নিয়ে যাওয়া হয় আসানসোল জেলা হাসপাতালে। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

সহকর্মীদের অভিযোগ, DCRC-তে হাজার হাজার ভোটকর্মীর জন্য ছিল না কোনও মেডিক্যাল টিম। এছাড়াও করোনার মধ্যে প্রচণ্ড গরমে হাজার হাজার ভোটকর্মীর জন্য কোনও চিকিৎসকের ব্যবস্থা করেনি কমিশন।

আরও পড়ুন- রাত পোহালেই রাজ্যে ভোট সপ্তমী, ভবানীপুর-সহ একাধিক নজরকাড়া কেন্দ্র

Advt

spot_img

Related articles

Vote for Bangla, ২২৬-এর বেশি আসন পেয়ে জিতব: ২৯১ কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করে টার্গেট বাঁধলেন মমতা

সব মনীষীদের স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে হবে পরিচালককে! কেন বললেন জিতু, টলিপাড়ায় ফের বিতর্ক

মঙ্গলের সকাল থেকে বিনোদন জগতের বিতর্কের শিরোনামে অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। শ্যুটিং সেটে দুর্ব্যবহার, চড়া পারিশ্রমিকের বায়নাক্কার...

রমজান মাসে নারকীয় কাণ্ড, হামলার ঘটনায় গর্জে উঠলেন রশিদ-নবীনরা

রমজানের সময় আফগানিস্তানের হাসপাতালে বোম আক্রমণ পাকিস্তানের। প্রায় ৪০০ জন মানুষ নিহত। দেশের মানুষের এই মর্মান্তিক পরিণতি দেখে...

অপসারিত মিনা বদলি তামিলনাড়ুতে! নন্দিনী চক্রবর্তীকে কোথায় পাঠানো হল?

বিজেপির নির্দেশে প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার স্বরাষ্ট্র...