Sunday, May 17, 2026

কোভিড পজিটিভ বরুণ-সন্দীপ, বাতিল সোমবারের KKR বনাম RCB-র ম্যাচ

Date:

Share post:

করোনার জেরে এবার বাতিল হয়ে গেল সোমবারের কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ। সোমবার দুপুরে বিবৃতি পাঠিয়ে এমনটাই জানিয়েছেন আয়োজকরা। কেকেআর-এর দু’জন কোভিড পজিটিভ হওয়ায় বাতিল হয়ে গেল আজকের ম্যাচ। ক্রিকেটার বরুণ চক্রবর্তী এবং সন্দীপ ওয়ারিয়র দুজনেই আপাতত আইসোলেশোনে রয়েছে। গত ৪ দিনে তিন রাউন্ড করোনা পরীক্ষার পর তাঁদের রিপোর্ট পজিটিভ আসে। বাকি ক্রিকেটরদের কোভিড ১৯ রিপোর্ট নেগেটিভ।

আরও পড়ুন-উত্তর ২৪ পরগণা, কলকাতায় দৈনিক আক্রান্তের সংখ্যা সাড়ে ৩ হাজারের বেশি, একদিনে মৃত্যু ৯২ জনের

বিবৃতিতে আরও বলা হয়েছে, দুজনকেই দলের বাকি প্লেয়ারদের থেকে আলাদা রাখা হয়েছে। চিকিৎসকরা নিয়মিত দু’জনের স্বাস্থ্য পরীক্ষা করছেন। টিম নাইট রাইডার্স ইতিমধ্যেই দৈনিক পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সোমবারের ম্যাচ পিছিয়ে যাওয়ার কথা। কিন্তু কবে সেই ম্যাচ আয়োজন করা হবে তা উল্লেখ করা হয়নি।

Advt

Related articles

মোষের মাংস রফতানি করে দেশের আয় ৪ বিলিয়ান ডলার, বিজেপিকে ইলেক্টোরাল বন্ডে ৩০ কোটি অনুদান আল্লানা গ্রুপের!

২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এসে পূর্বতন ইউপিএ সরকারকে (UPA) “গোলাপি বিপ্লব” প্রচার এবং গবাদি পশু জবাইকে উৎসাহিত করার...

মেট্রোর কাজের জন্য বন্ধ টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা

পূর্ব ঘোষণা মতোই রবিবাসরীয় সকাল থেকে মেট্রোর কাজের জন্য বন্ধ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম...

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...