Friday, April 3, 2026

পায়েল, শ্রাবন্তীর মতো ‘নগরীর নটীদের টিকিট কে দিয়েছিল?’ বিজেপি নেতৃত্বকে তোপ তথাগতর

Date:

Share post:

তথাগত রায়ের টুইটের ভাষা ঘিরে ফের উসকে উঠল বিতর্ক।
বেহিসেবি মন্তব্যে তার জুড়ি মেলা ভার । তবে এত দিন তথাগত মূলত মন্তব্য করতেন বিজেপি-বিরোধীদের প্রতি। কিন্তু নীলবাড়ির লড়াইয়ের গো-হারা হেরে সেই তথাগতই এ বার তীর ছুঁড়লেন দলীয় নেতৃত্বের দিকে। বিজেপির তারকা প্রার্থীদের একাংশকে নাম করে ‘নগরীর নটী’ বিশেষণ দেওয়া হোক বা দলীয় নেতৃত্বকে ‘প্রভু’ হিসেবে উল্লেখ করা— বাছা শব্দচয়নে শুধু কটাক্ষই নয়, বিজেপি নেতৃত্বকে প্রশ্নবাণেও বিদ্ধ করেছেন তিনি।
মঙ্গলবার বিজেপি-র বর্ষীয়ান নেতা তথাগত টুইট করেন। তিনি দলের তিন তারকা প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পায়েল সরকার ও তনুশ্রী চক্রবর্তীকে টিকিট দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। ওই তিন প্রার্থীর কার্যকলাপ নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, শিব প্রকাশ, অরবিন্দ মেননের ভূমিকাকেও প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছেন তিনি। টুইটে তিনি লেখেন, ‘পায়েল শ্রাবন্তী পার্নো ইত্যাদি ‘নগরীর নটীরা’ নির্বাচনের টাকা নিয়ে কেলি করে বেড়িয়েছেন আর মদন মিত্রর সঙ্গে নৌকাবিলাসে গিয়ে সেলফি তুলেছেন (এবং হেরে ভূত হয়েছেন) তাঁদেরকে টিকিট দিয়েছিল কে? কেনই বা দিয়েছিল? দিলীপ-কৈলাস-শিবপ্রকাশ-অরবিন্দ প্রভুরা একটু আলোকপাত করবেন কি’? এর পর তিনি আর একটি টুইট করে আগের বক্তব্যে একটু সংশোধন করেন। সেখানে তিনি জানান, পার্নো নয় ওই নামটি তনুশ্রী চক্রবর্তী হবে।
তাঁর এসব প্রশ্নের মধ্যে যে কতটা শ্লেষ লুকিয়ে, তা বিজেপি শীর্ষ নেতৃত্বও নিশ্চয়ই বুঝতে পারছেন । তবে তারকা প্রার্থীদের ‘নগরীর নটী’ হিসেবে চিহ্নিত করা নিয়ে স্বভাবতই বিস্তর আপত্তি উঠেছে তারকামহলে। তৈরি হয়েছে বিতর্কও। তিনি দলীয় নেতৃত্বের উপর ব্যর্থতার দায় চাপাতে গিয়ে ফের আরেক বিতর্ক উসকে দিলেন।

Advt

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...