Thursday, May 14, 2026

২০১৫ সালে করোনাভাইরাসকে জৈব অস্ত্র বানানোর পরিকল্পনা, ফাঁস চিনা নথি

Date:

Share post:

২০১৫ সালে সার্স করোনাভাইরাসকে(coronavirus) জৈব অস্ত্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করেছিল চিন। চিনের বিজ্ঞানী(Chinese scientist) ও স্বাস্থ্য আধিকারিক এর পুরনো সেই নথি ফাঁস করে এমনটাই দাবি করল উইকেন্ড অস্ট্রেলিয়া(weekend Australia)।

উইকেন্ড অস্ট্রেলিয়ার তরফে ফাঁস করা সেই নথি ‘দ্য আননেচারাল অরিজিন অফ সার্স অ্যান্ড নিউ স্পিসিস অব ম্যান-মেড ভাইরাসেস অ্যাজ জেনেটিক বায়োওয়েপন’-এ দাবি করা হয়েছে পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ হলে ব্যবহার করা হবে এই জৈব অস্ত্র। চিনের ওই নথি থেকে স্পষ্ট কোভিড-১৯ অতিমারীর ৫ বছর আগেই সার্স করোনাভাইরাসকে অস্ত্ররূপে তৈরি গড়ে তুলতে চেয়েছিলেন চিনা সেনাবাহিনীর বিজ্ঞানীরা। অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের এক্সিকিউটিভ ডিরেক্টর পিটার জেনিংস সংবাদমাধ্যমকে জানান, ”চিনের এই নথিকে কোনওভাবেই অস্বীকার করা যায় না। এখানে করোনাভাইরাসের নানা ধরনের স্ট্রেনকে কিভাবে ব্যবহার করা যায় তা নিয়ে বিশদ আলোচনা করেছে চিনা বিজ্ঞানীরা। যার ফলে সেনার কাজে ব্যবহার করতে গিয়ে এই ভাইরাস বাইরে চলে আসার সম্ভাবনা ক্রমশ আরও দৃঢ় হচ্ছে।”

আরও পড়ুন:ভোট-পরবর্তী হিংসা কবলিত এলাকায় যাবেন, জানালেন রাজ্যপাল

এ প্রসঙ্গে করোনা ভাইরাসের উৎপত্তিস্থল কোথায় জানতে চিনের গা ছাড়া মনোভাবকে কাঠগড়ায় তুলেছেন জেনিংস। তিনি প্রশ্ন তোলেন, ‘বাজার থেকে যদি ভাইরাস ছড়ায় তবে চিনের উচিত ছিল সহযোগিতা করা। তবে সেটা না করে তারা অসহযোগিতা রাস্তায় হেঁটেছে।’ পাশাপাশি সংবাদমাধ্যম ‘দ্য অস্ট্রেলিয়ানের’ এর অনুরোধে নথিটি যাচাই করার পর এই নথি যে ভুয়ো নয় সেটা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ রবার্ট পটার। news.com.au-কে রবার্ট জানান, ‘এই নথি যে কতটা গুরুতর সেটা সকলকে বুঝতে হবে।’

Advt

Related articles

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...