Friday, May 15, 2026

ব্যাপক ঝড়-বৃষ্টি কলকাতায়, রাজভবনের সামনে বিদুৎস্পৃষ্ট হয়ে মৃত ১

Date:

Share post:

মঙ্গলবার দুপুর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বৃষ্টি। কলকাতা সহ তার পার্শ্ববর্তী এলাকাতেও ব্যাপক বৃষ্টি হয়েছে। ফলে শহরের বিভিন্ন জায়গায় প্রায় কোমর সমান জল জমে যায়। রাজভবনের সামনের চিত্রটাও ছিল একই রকম। বৃষ্টির জমা জল থেকে মঙ্গলবার সন্ধেয় এক ব্যক্তির দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে এখনও পর্যন্ত তাঁর পরিচয় জানা যায়নি। এদিনের ঝড়-বৃষ্টিতে রাজ্যজুড়ে মোট ৭ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে বীরভূমে ২, পূর্ব বর্ধমানে ২, মুর্শিদাবাদে ২ ও কলকাতায় ১ জনের মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজভবনের নর্থগেটের কাছে জমা জলে পড়ে যান ওই ব্যক্তি। পড়ে যাওয়ার আগে পাশে থাকা বিদ্যুতের খুঁটি আঁকড়ে ধরে ছিলেন। রাজভবনের সামনে থাকা ল্যাম্পপোস্ট ছুঁতেই নেমে আসে বিপত্তি। রাস্তায় পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় হেয়ার স্ট্রিট থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন-শিলাবৃষ্টিতে কোটি কোটি টাকার ফসল নষ্ট মালদহে, মাথায় হাত চাষিদের

মঙ্গলবার দুপুর থেকে কলকাতা, শহরতলি-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘণ্টাদুয়েক ব্যাপক ঝড়বৃষ্টি হয়। ফলে কলকাতার বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে যায়। এসপ্ল্যানেড এলাকা, সেন্ট্রাল অ্যাভিনিউ, মুক্তারামবাবু স্ট্রিট, আমহার্স্ট স্ট্রিট, কলেজ স্ট্রিট-সহ বেশ কিছু জায়গায় জল জমে যায়। ভেঙে পড়ে গাছপালাও। শহরজুড়ে বিভিন্ন এলাকায় এখনও জল জমে রয়েছে।

Advt

Related articles

লালকেল্লা বিস্ফোরণ মামলায় চাঞ্চল্যকর মোড়, জঙ্গি যোগের ইঙ্গিত-সহ চার্জশিট জমা NIA-এর

দিল্লির লালকেল্লা (Red Fort in Delhi) সংলগ্ন ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণ মামলার তদন্তে অগ্রগতি। প্রায় ৬ মাস তদন্তের...

আংশিক ভার্চুয়াল সুপ্রিম কোর্ট: জ্বালানি বাঁচাতে বিচারপতিদের কার পুল

জ্বালানি সংকটে কেন্দ্রের নীতি মেনে এবার পদক্ষেপ গ্রহণ দেশের শীর্ষ আদালতের। ইরান-আমেরিকা যুদ্ধ পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের সচেতনতামূলক প্রচারকে...

৩ মাস কোনও যোগদান নয়: বিজেপি রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তে মান্যতা বনসলের

বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বড়োসড়ো যোগদান কর্মসূচি চালিয়েছিল বিজেপি। তবে নির্বাচন পরবর্তীতে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। একদিকে নির্বাচন পরবর্তী...

ডবল ইঞ্জিনের সরকার কর প্রত্যাহার করুক! জ্বালানির দাম বৃদ্ধির ‘জনবিরোধী’ সিদ্ধান্তের বিরোধিতায় সরব তৃণমূল

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে থেকে বলে এসেছেন যে ভোটপর্ব মিটলেই জ্বালানির দাম বাড়িয়ে দেবে কেন্দ্র। সেই...