Thursday, May 14, 2026

দেশের কোভিড পরিস্থিতি ভয়াবহ: রাজ্যের সমালোচনা করতে গিয়ে আচমকা বলে ফেললেন রাজ্যপাল

Date:

Share post:

রাজ্য সরকারের সমালোচনা করতে গিয়ে আচমকা দেশের সঠিক করোনা পরিস্থিতিটা বলে ফেললেন রাজ্যপাল (Governor) জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একান্ত গুণমুগ্ধ ধনকড় উত্তেজিত হয়ে বলে দিলেন, দেশের সামনে এখন ভয়াবহ সঙ্কট হল কোভিড-১৯-এর সংক্রমণ। অর্থাৎ দেশ জুড়ে করোনা সংক্রমণ যে ভয়ঙ্কর সঙ্কট তৈরি করেছে তা মেনে নিলেন রাজ্যপাল। বৃহস্পতিবার, দুপুরে কোচবিহারে (Coochbehar) যান জগদীপ ধনকড়। সেখানে হেলিকপ্টার থেকেই নেমেই সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যপাল।
কোভিডের (Covid) প্রসঙ্গে টেনে রাজ্যপাল বলেন, সারা দেশে সংক্রমণ ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। রাজ্যেও তাই। এটা রুখতে হবে। গোটা দেশে করোনা সংক্রমণ ভয়ঙ্কর পর্যায়ে চলে গিয়েছে এবং সে জন্য কেন্দ্রীয় সরকার দায় এড়াতে পারে না। তা নিয়ে দেশের বিরোধীরা বারবার সরব হয়েছেন। এবার কেন্দ্রকে না দূষলেও সংক্রমণ যে ভয়ঙ্কর পর্য়ায়ে রয়েছে তা মেনে বিরোধীদের অভিযোগকে কার্যত মান্যতা দিলেন খোদ পশ্চিমবঙ্গের রাজ্যপাল।

ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যের কড়ার সমালোচনা করেন। তাঁর অভিযোগ, যখন জেনোসাইড চলছে, কোথায় মিডিয়া, কোথায় মানবাধিকার সংগঠনগুলি।

Advt

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...