Saturday, June 27, 2026

রাহুলের খোঁচা: দেশে এখন টিকা,অক্সিজেন আর মোদি নিখোঁজ

Date:

Share post:

দেশে করোনা (corona) টিকার খোঁজ নেই। নিখোঁজ অক্সিজেন-ওষুধও। আর সেইসঙ্গে নিখোঁজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (narendra modi)। করোনা ভ্যাকসিন-ওষুধ-অক্সিজেনের আকাল আর সদা-মুখর প্রধানমন্ত্রীর সংকটের মুহূর্তে দীর্ঘ নীরবতাকে একসূত্রে গেঁথে এভাবেই তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (rahul gandhi)। করোনা সংকটের আবহে হিন্দিতে টুইট করে বৃহস্পতিবার রাহুল বলেন, দেশে অক্সিজেন, টিকা, ওষুধের মতো নিখোঁজ প্রধানমন্ত্রীও। শুধু খোঁজ পাওয়া যাচ্ছে সেন্ট্রাল ভিস্তা প্রকল্প, ওষুধের উপর জিএসটি, আর দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর ছবি। রাহুলের পাশাপাশি মোদি সরকারকে কটাক্ষ করে কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা বলেন, ভারতে এখন এমন সময় এল যে গঙ্গায় দেহ ভেসে বেড়াচ্ছে, অথচ কেন্দ্রীয় সরকার কিছুই দেখতে পাচ্ছে না। লজ্জা! তিনি উল্লেখ করেছেন উন্নাওয়ে বালিতে মৃতদেহ পোড়ানোর ঘটনাও।

Advt

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...