Friday, May 15, 2026

গভীর রাতে গুজরাট উপকূলে আছড়ে পড়ল সাইক্লোন টাউটকে

Date:

Share post:

পূর্বাভাস ছিলই। আর আবহাওয়া দফতরের       (weather forecast) পূর্বাভাসকে সত্যি করে সোমবার মধ্যরাতে প্রবল বেগে গুজরাটের উপকূলে (gujrat seaside) আছড়ে পড়ল ঘূর্নিঝড় টাউটকে (cyclone tautkae)। এই সুপার সাইক্লোনের প্রভাবে কর্নাটক থেকে গোয়া এবং গুজরাটের উপকূলবর্তী একাধিক এলাকায় ঘণ্টায় ১৮৫ কিলোমিটারের বেশি গতিবেগে ঝোড়ো হাওয়া বইয় গিয়েছে।। সঙ্গে চলেছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। সূত্রের খবর, ইতিমধ্যেই কর্নাটকে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রে ,৮ জনের মৃত্যু হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। গুজরাটে রীতিমত তাণ্ডব চালিয়েছে টাউটকে। ঝড়ের দাপটে অসংখ্য বাড়ি ভেঙে পড়েছে। বিদ্যুতের খুঁটি, বড় বড় গাছ মাটি থেকে উপড়ে গিয়েছে। চারিদিক তছনছ করে দিয়েছে সাইক্লোন। নৌ-সেনা ও উপকূল রক্ষা বাহিনী সোমবার সারা রাত উদ্ধারকার্য চালিয়েছে । প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই গুজরাটের মুখ্যমন্ত্রী র সঙ্গে কথা বলেছেন। কেন্দ্রের তরফে সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।

বলা হয়েছিল রাত ১১ টা নাগাদ ঝড় আছড়ে পড়তে পারে। সেই অনুযায়ী গুজরাটে যথাসম্ভব সতর্কতা মূলক প্রস্তুতি সেরে রাখা হয়েছিল। উপকূল এলাকা থেকে প্রায় দেড় লক্ষ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। গুজরাটেও ইতিমধ্যেই তওকতের প্রভাবে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। উপকূল সংলগ্ন বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে গিয়েছে। টাউটকের কারণে আপাতত ২ দিন টিকাকরণ বন্ধ থাকবে বলে জানিয়েছে গুজরাট প্রশাসন।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...