Thursday, March 5, 2026

কলকাতার পর এবার ঘাটালেও কোভিড আক্রান্তদের জন্য কমিউনিটি কিচেন চালু করলেন দেব

Date:

Share post:

ফের মানবিক দেব। করোনা আক্রান্তদের পাশে দাঁড়াতে কলকাতার পর এবার ঘাটালে (Ghatal) করোনা রোগীদের বিনামুল্যে খাবার পৌঁছে দেবেন তৃণমূলের (TMC) সাংসদ অভিনেতা দেব (Dev)। কিছুদিন আগেই তিনি কলকাতার করোনা রোগীদের বিনামূল্যে খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন। সেই পথ অনুসরণ করেই এবার নিজের সংসদীয় কেন্দ্র ঘাটালে কমিউনিটি কিচেন চালু করলেন তৃণমূল সাংসদ।

রবিবার অভিনেতার তরফ থেকে জানানো হয়েছে ঘটালের এই উদ্যোগের কথা। দেব নিজেই টুইট করে জানিয়েছেন, ঘাটাল(Ghatal), দাসপুর ও কলকাতায় খোলা হয়েছে কমিউনিটি কিচেন। সোমবার থেকে শুরু হয়েছে ওই পরিষেবা। একটি পোস্ট শেয়ার করে তিনি জানিয়েছেন, “ঘাটাল অন্তর্গত এলাকায় যারা করোনা আক্রান্ত তাদের নির্দিষ্ট বাসস্থানে খাদ্য সরবরাহ করা হবে, খাদ্য গ্রহণকারী ইচ্ছুক ব্যক্তিরা স্বত্বর যোগাযোগ করুন”। যোগাযোগের জন্যে উপযুক্ত ফোন নম্বরও দিয়ে দিয়েছেন। কোভিড রিপোর্ট দেখলেই বিনামূল্যে বাড়িতে পৌঁছে যাবে খাবার।

কারা সুবিধে পাবেন ওই কমিউনিটি কিচেনের(Community Kitchen)?  জানা গিয়েছে, কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ থাকলেই কমিউনিটি কিচেনের খাবার পাওয়া যাবে। তবে করোনা আক্রান্ত রোগীরাই শুধু নয়, ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রোগী ও তাদের পরিজনরাও ওই সুবিধে পাচ্ছেন।

আরও পড়ুন- হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন ফেসবুক পোস্ট মদনের, ধন্যবাদ জানালেন বিজেপি-সিবিআইকে!

Advt

 

 

spot_img

Related articles

রাতভর CEO দফতরে ধর্নায় বামেরা! BJP-র বি-টিম তকমা মুছতে দেরিতে কমরেডরা, ব্যাখ্যা তৃণমূলের

নির্বাচন ঘোষণার আগে হঠাৎই সিইও দফতরে বামেরা। একদিকে নির্বাচনের আগে খাস কলকাতায় বহুদিন পরে লাল ঝাণ্ডা যে এখনও...

সেমির আগে ভক্তিতে আস্থা, ইংল্যান্ডের বিরুদ্ধে জানুন ভারতের সম্ভাব্য একাদশ

টি২০ বিশ্বকাপে (T20 World Cup Final)ফাইনালে উঠার লক্ষ্য নিয়ে লক্ষ্মীবারের সন্ধ্যায় ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত(India)। মুম্বই ওয়াংখেড়ে স্টেডিয়ামেই...

নাবালকের হাত থেকে চলল গুলি! মানিকচকে আহত ৩

মালদহের মানিকচকে দোল নিয়ে আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বুধবার সন্ধ্যায় রঙ খেলাকে কেন্দ্র করে গুলি চলার (firing)...

‘এই ধরনের গান আর নয়’, সাফ জানালেন শ্রেয়া

ভবিষ্যতে নির্দিষ্ট ধরনের গান আর রেকর্ড করবেন না— স্পষ্ট জানিয়ে দিলেন জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। এক...