Friday, May 15, 2026

টুলকিট মামলা: ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বয়ান রেকর্ড করল পুলিশ

Date:

Share post:

নয়া মোড় নিল টুলকিট মামলা(toolkit case)। ভুয়া খবর(fake news) ছড়ানোর অভিযোগে দায়ের মামলায় এবার ছত্রিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপির প্রবীণ নেতা রমন সিংয়ের(Raman singh) বয়ান রেকর্ড করলো ছত্তিশগড় পুলিশ(Chhattisgarh police)। গত সোমবার এই মামলায় তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। জানা গিয়েছে এই মামলাটি মূল মামলার সঙ্গে যুক্ত আরেকটি ভুয়ো খবর ছড়ানোর মামলা।

ছত্তিশগড় পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই মামলা দায়ের করা এফআইআর-এ প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম নথিভুক্ত রয়েছে যার ফলেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বয়ান রেকর্ড করা হয়। উল্লেখ্য, গত ১৯ মে ছত্তিশগড়ের সিভিল লাইন্স স্টেশনে ভুয়ো খবর ছড়ানো ছাড়াও একটি সম্প্রদায়ের মধ্য বিদ্বেষ ছড়ানোর অভিযোগ উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতে টুলকিট মামলার সারিতেই এই দু’‌জনের নামে এফআইআর দায়ের করা হয়। ছত্তিশগড়ের এনএসইউআই দলের প্রধান আকাশ শর্মার অভিযোগের ভিত্তিতে বিজেপির এই দুই শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৪, ৫০৫(১) বি,সি,৪৯ ও ১৮৮ ধারায় মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন:করোনায় মৃত পতঞ্জলির ডেয়ারি ব্যবসার প্রধানের, চলছিল আলোপ্যাথি চিকিৎসা

এদিকে এই ঘটনায় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সরাসরি কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন রমন সিং। তিনি বলেন, কংগ্রেস ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, ‘ছত্তিশগড়ের পুলিশ আইনের নয়, কংগ্রেসের অঙুলিহেলনে পরিচালিত হচ্ছে।’‌

Advt

Related articles

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পদ...