Thursday, June 4, 2026

অর্থহীন ভাষণ দিয়ে করোনার বিরুদ্ধে লড়া সম্ভব নয়, ‘মন কি বাত’কে খোঁচা রাহুলের

Date:

Share post:

রবিবার ৭৭ তম মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত হয়ে ফের একবার করোনার(coronavirus) বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। জানিয়েছেন করোনাকে হারাতে অস্ত্র একটাই, মাস্ক ও শারীরিক দূরত্ব বিধি। তবে এদিন মোদির মন কি বাত অনুষ্ঠানের পর টুইট করে প্রধানমন্ত্রীর(Prime Minister) এই অনুষ্ঠানকে তীব্র কটাক্ষ করলেন রাহুল গান্ধী। একই সঙ্গে জানিয়ে দিলেন, “প্রতিমাসে এই অর্থহীন বক্তব্য চাই না। করোনার বিরুদ্ধে লড়তে চাই সঠিক নীতি।”

রবিবার মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠানের পর পরই এক টুইট করতে দেখা যায় প্রাক্তন কংগ্রেস সভাপতি তথা সাংসদ রাহুল গান্ধীকে। টুইটে মন কি বাত কে কটাক্ষ করে তিনি লেখেন, “করোনা পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রয়োজন সঠিক অভিপ্রায়, সঠিক নীতি ও সংকল্প। প্রতি মাসে একবার করে অর্থহীন বক্তব্য নয়।” নিজের টুইটে ‘মন কি বাত’ অনুষ্ঠানের উল্লেখ না করলেও রাহুলের আক্রমণের লক্ষ্য যে এই অনুষ্ঠান ছিল তা বলার অপেক্ষা রাখে না।

প্রসঙ্গত, দেশে করোনা মহামারী নিয়ে ইতিমধ্যেই একাধিকবার মোদি সরকারকে আক্রমণ শানিয়েছেন রাহুল গান্ধী। সম্প্রতি, সাংবাদিক বৈঠক করেও মোদির বিরুদ্ধে সরব হতে দেখা যায় তাঁকে। সরাসরি তিনি অভিযোগ তোলেন দেশে করোনার দ্বিতীয় ঢেউ এর জন্য দায়ী নরেন্দ্র মোদি এখনো করোনাকে সঠিকভাবে বুঝতে পারেনি মোদি সরকার। যতদিনে তারা সেটা বুঝবে ততদিনে আরও বড় বিপদ চলে আসবে। একই সঙ্গে মোদি সরকারের টিকা নীতিরও তীব্র বিরোধিতা করতে দেখা যায় রাহুলকে।

Pp

Advt

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...