Saturday, March 14, 2026

স্বামীর জুয়া-মদের প্রতিবাদ করায় অত্যাচারের অভিযোগ, আত্মঘাতী স্ত্রী

Date:

Share post:

স্বামীর মদ ও জুয়া খেলার প্রতিবাদ করেছিলেন স্ত্রী। তার জেরে লাগাতার শারীরিক ও মানসিক অত্যাচার চলায় ওই গৃহবধূ আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংরেজবাজার থানা কাজি গ্রাম গ্রাম পঞ্চায়েতের বাগবাড়ি বাদ এলাকায়। মৃত গৃহবধূর নাম সুন্দরী মন্ডল বয়স(৩৫) বছর। পরিবারে রয়েছে স্বামী কৃষ্ণ মন্ডল এক ছেলে ও এক মেয়ে। পরিবার সূত্রে জানা যায় মালদা জেলার মোথাবাড়ি থানার সমস্ত এলাকার বাসিন্দা গণেশ মন্ডল এর মেয়ে সুন্দরী মন্ডলের বিগত ১৫ বছর আগে সামাজিক মতে বিয়ে হয় বাগবাড়ি এলাকার কৃষ্ণ মন্ডলের সাথে। বিয়ের পরে পরিবার নিয়ে কৃষ্ণ মন্ডল ভিন রাজ্যে গাজিয়াবাদ এলাকায় কাজে চলে গিয়েছিল। গত পনেরো দিন আগে পরিবার নিয়ে সে মালদায় ফিরে আসে। প্রথমে কৃষ্ণ মন্ডল শ্বশুর বাড়ি থেকে ৪০ হাজার টাকা নিয়েছিলেন বাড়ি তৈরির জন্য। সেই টাকাও জুয়া খেলে হেরে যায়। গত দুদিন আগে আবার শ্বশুর সুদে ধার করে টাকা জামাইয়ের হাতে তুলে দেয়। সেটাও মদ ও জুয়া খেলে হেরে যায় কৃষ্ণ মন্ডল। অভিযোগ, স্বামীর জুয়া এবং মদ খাওয়া প্রতিবাদ করায় সুন্দরীর উপরে চলে মানসিক ও শারীরিক অত্যাচার। সে জ্বালা সহ্য করতে না পেরে বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে আমবাগানে আজ সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের লোকের অনুমান, তাকে মারধর করে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। মৃতের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে স্বামী সহ শ্বশুরবাড়ি বিরুদ্ধে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

 

spot_img

Related articles

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...