Wednesday, May 13, 2026

বাইক লোনের টাকা শোধ করা নিয়ে কথা বলতে গিয়ে ব্যাঙ্ক কর্মীদের হাতে আক্রান্ত 

Date:

Share post:

বাগুইআটির বাইক শোরুম (baguiati bike showroom) থেকে ইএমআইতে একটি স্কুটি কিনেছিলেন বিধাননগর ১ নম্বর ওয়ার্ড নারায়ণপুরের বাসিন্দা বিপুল সাউ। পেশায় বেসরকারি কর্মী । বিপুল সাউ লকডাউন চলাকালীন সরকারের পক্ষ থেকে আর রিজার্ভ ব্যাঙ্কের (reserve Bank EMI regulation) নির্দেশ অনুযায়ী তিন মাস সাধারণ মানুষের কথা মাথায় রেখে ইএমআই স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী বিপুল সাউ কাজ না থাকার দরুন তার ইএমআই এর বাকি টাকা জমা করা স্থগিত রাখেন । পরিস্থিতি ঠিক হওয়ার পর লকডাউন উঠে গেলে পুনরায় আবার তিনি ইএমআই এর টাকা দিতে শুরু করেন। বকেয়া এক মাসের টাকা মিটিয়ে দেওয়ার পরও বাড়তি টাকা তার অ্যাকাউন্ট থেকে কেটে নেয় ব্যাঙ্ক। ব্যাঙ্ক কর্তৃপক্ষর সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায় ব্যাঙ্কের স্থানীয় শাখায় গিয়ে এ বিষয়ে কথা বলতে। সেই অনুযায়ী গতকাল বিপুল সাউ indusland ব্যাঙ্কে গিয়ে কর্তৃপক্ষর সাথে কথা বলতে কান। কিন্তু কথা বলতে গিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষ তার সাথে খুব খারাপ ব্যবহার করেন। পাশাপাশি ব্যাঙ্কের কর্মীদের হাতে বিপুল বাবুকে আক্রান্ত হতে হয় বলে অভিযোগ। ব্যাঙ্কের কর্মীরা তাকে মারধর করে বের করে দেয় বলেও অভিযোগ। এ বিষয়ে বরাহনগর থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ কোনো রকম অভিযোগ নিতে অস্বীকার করে বলে অভিযোগ।

Related articles

অফিস টাইমে শিয়ালদহ শাখায় ব্যাহত রেল চলাচল, বিরক্ত যাত্রীরা 

বুধবার সকালে অফিস যাওয়ার পথে দুর্ভোগের শিকার শিয়ালদহ শাখার (Sealdah division) ট্রেন যাত্রীরা। দমদম স্টেশনে (Dumdum Station) ঢোকার...

জ্বালানি সাশ্রয়ে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন প্রধানমন্ত্রী, একই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দুরও 

দেশজুড়ে জ্বালানি সংকটের কথা মাথায় রেখে এবার বড় পদক্ষেপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিম এশিয়ার যুদ্ধের...

টুটু বোসের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজনীতিক থেকে ক্রীড়া ব্যক্তিত্বদের

ক্রীড়া জগতে এক যুগের অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপন...

৩৮ বছর বয়সে প্রয়াত মুলায়মের ছোট ছেলে প্রতীক যাদব, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা 

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের (Mulayem Singh Yadav) ছোট ছেলে প্রতীক যাদব...